• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সমাজের সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের পাশে অ্যাড. নাহিদ সুলতানা যূথী

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১০, ২০২৪
সমাজের সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের পাশে অ্যাড. নাহিদ সুলতানা যূথী

প্রচণ্ড ঠান্ডা ও হিমেল বাতাসে উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়েছে জনজীবন। শীতের এই তীব্রতায় বেশি অসহায় হয়ে পড়েছে শিশু-বৃদ্ধসহ নিম্ন আয়ের মানুষজন। এসব শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ালেন সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ সুলতানা যুথি। প্রতি বছরের মত এবারও সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সমাজের সুবিধা বঞ্চিত শীতার্ত অসহায় পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করলেন তিনি।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সহধর্মিণী সুপ্রিমকোর্ট আইনজীবি সমিতিরএকাধিকবার নির্বাচিত কোষাধ্যক্ষ এ্যাড. নাহিদ সুলতানা যূথী নিজস্ব অর্থায়নে শীত নিবারনের সুবিধা বঞ্চিত শীতার্ত অসহায় পরিবারের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করেন।

উল্লাপাড়া উপজেলা ও পৌরসভার তৃণমূলের আওয়ামী লীগের নেতাকর্মী ও সুবিধা বঞ্চিত শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তিনি সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষদেরকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ্যাড.নাহিদ সুলতানা যূথী বলেন, সমাজের সুবিধা বঞ্চিত শীতার্ত অসহায় মানুষ গুলো শীতের দিনে তাদের অনেক কষ্ট করতে হয়। তাই তাদের সামান্যতম কষ্টও যদি এই শীতবস্ত্র দিয়ে শীত নিবারণ করতে পারি তবেই আমার স্বার্থকতা। সমাজের সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষ গুলোকে ভালো রাখতে পারলে আমরাও ভালো থাকতে পারবো। তিনি বলেন, ‘আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এসেছি আপনাদের দ্বারে। পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে চাই।’

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930