শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কুমিল্লা-০৯ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য ও জনপ্রিয় জননেতা জনাব মোঃ আবুল কালাম এমপি মহোদয়কে উষ্ণ সংবর্ধনা জানিয়েছে লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠন।
শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) লাকসাম বিএনপি দলীয় কার্যালয়ে এক অনাড়ম্বর কিন্তু প্রাণবন্ত অনুষ্ঠানের মাধ্যমে এই সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের সর্বস্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আবুল কালামকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ তাঁর এ অর্জনে আনন্দ প্রকাশ করেন এবং দায়িত্ব পালনে তাঁর সর্বাঙ্গীন সফলতা ও দীর্ঘায়ু কামনা করেন।
সংবর্ধনা সভায় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভের মাধ্যমে লাকসাম-মনোহরগঞ্জ উপজেলার মানুষের সার্বিক উন্নয়ন, জাতীয় পর্যায়ে শিল্পখাতের অভাবনীয় অগ্রগতি এবং সর্বোপরি দেশ ও জনগণের কল্যাণে তাঁর দূরদর্শী নেতৃত্ব আরও তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।