• ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রিয়েল এস্টেট ফান্ডের বিধিমালা অনুমোদন

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১, ২০২৪
রিয়েল এস্টেট ফান্ডের বিধিমালা অনুমোদন

দেশের পুঁজিবাজারে দীর্ঘমেয়াদী বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচন এবং আবাসন খাতে অর্থায়নের সুযোগ সৃষ্টি করতে ‘রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ড রুলস-২০২৪’ অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রবিবার (৩১ মার্চ) কমিশনের ৯০৫ তম সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ড) বিধিমালা, ২০২৪ নামক একটি নতুন বিধিমালার অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পুঁজিবাজারের মাধ্যমে রিয়েল এস্টেট সেক্টরে অর্থায়নের সুযোগ সৃষ্টি এবং বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনের লক্ষ্যে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ড অনুমোদন করা হয়েছে। বিধিমালাটি বাংলাদেশ গেজেটে প্রকাশের সিদ্ধান্তও সভায় গৃহীত হয়।

এর আগে, গত ১১ জানুয়ারি কমিশনের ৮৯৬ তম সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ড) বিধিমালা, ২০২৪ এর খসড়া অনুমোদনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930