• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২৫
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা

আজ ২৪ ডিসেম্বর বুধবার বেলা ১২টায় গণতন্ত্র মঞ্চের সমর্থীত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ২৯৯-রাঙামাটি আসনে রিটার্নিং অফিসার নাজমা আশরাফি এর নিকট মনোনয়ন ফরম জমা দেন।
মনোনয়ন ফরম জমাকালিন সহকারী রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো. শফিকুর রহমান এবং রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আলমগীর হোসেন রিটার্নিং অফিসারকে সহযোগীতা করেন।
এসময় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কর্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা’র মূখ্য এজেন্ট
নির্মল বড়ুয়া মিলন, পার্টির সম্পাদক মন্ডীল সদস্য অমর চাকমা, জেলা কমিটির সদস্য অরুনজিতা চাকমা, নার্গিস আকতার, সুজাতা চাকমা, মনিকা তালুকদার, রাখি ত্রিপুরা, যুব সংহতির জেলা কমিটির সভাপতি পলাশ চাকমা, যুব সংহতি জেলা সদস্য চিরজ্যোতি চাকমা, সাইমুন ইসলাম, নিখিল চাকমা, সাইফুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া বড়ুয়া সংগঠনের শ্যামল চৌধুরী, অপু বড়ুয়া, সমর বড়ুয়া, কাজল বড়ুয়াসহ প্রমূখ উপস্থিত ছিলেন।