• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধ:আইসিডিডিআর,বি হাজারের বেশি কর্মী ছাঁটাই করছে

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২৫
যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধ:আইসিডিডিআর,বি হাজারের বেশি কর্মী ছাঁটাই করছে

যুক্তরাষ্ট্রের অর্থায়ন স্থগিতের জেরে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। এসব কর্মীকে গত (২৯ জানুয়ারি) বুধবার থেকে পর্যায়ক্রমে চিঠি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির একজন দায়িত্বশীল কর্মকর্তা। তিনি জানান, এসব কর্মকর্তা-কর্মচারী ইউএসএআইডিসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থার অর্থায়নে পরিচালিত বিভিন্ন গবেষণা প্রকল্পে কাজ করতেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) আইসিডিডিআর,বির কমিউনিকেশন্স বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক এ কে এম তারিফুল ইসলাম খান বলেন, যুক্তরাষ্ট্র সরকারের নির্দেশনা অনুযায়ী, তাদের অর্থায়নে পরিচালিত প্রকল্প ও গবেষণা পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। আমাদের সেবাগ্রহীতা, বিভিন্ন অংশীদার ও সহকর্মীদের অসুবিধার জন্য সহানুভূতি ও দুঃখ প্রকাশ করছি। আমরা আশাবাদী পুনরায় আমাদের কার্যক্রম শুরু করতে পারবো।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসেই বিদেশে সহায়তা ৯০ দিনের জন্য স্থগিত করেন। তাতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়, ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টসহ (ইউএসএআইডি) বিভিন্ন বৈশ্বিক কর্মসূচির কোটি কোটি ডলারের তহবিল হুমকির মুখে পড়েছে।

এর আগে, গত ২৫ জানুয়ারি ইউএসএআইডি বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশেও বাস্তবায়নাধীন সব চুক্তি, কার্যাদেশ, মঞ্জুরি, সহযোগিতামূলক চুক্তি বা অন্যান্য প্রকল্পের সব ধরনের কর্মসূচি বন্ধ বা স্থগিত রাখার নির্দেশ দেয়।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930