• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

মরহুম হাসান আরিফ এর কফিনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার শ্রদ্ধা

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২১, ২০২৪

মরহুম হাসান আরিফ এর কফিনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার শ্র
অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয় এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ এর জানাজা আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোখলেস উর রহমান, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সালেহ আহমেদ এবং স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম অন্যান্যের মধ্যে জানাজায় অংশ নেন।
জানাজা শেষে মরহুমের প্রতি বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার এর পক্ষে মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মোঃ জাহাঙ্গীর আলম খান মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ।