• ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

মনোহরগঞ্জ উপজেলার ০৫টি ইউনিয়নের বিএনপি দলীয় চেয়ারম্যান পদপ্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ সম্পন্ন

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২৬
মনোহরগঞ্জ উপজেলার ০৫টি ইউনিয়নের বিএনপি দলীয় চেয়ারম্যান পদপ্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ সম্পন্ন

গত ২৪ সেপ্টেম্বর ২০২৬, রোজ বৃহস্পতিবার, সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় মনোহরগঞ্জ উপজেলার অবশিষ্ট ০৫টি ইউনিয়নের বিএনপি দলীয় চেয়ারম্যান পদপ্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ সম্পন্ন হয়েছে।

সাক্ষাৎকার গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুমিল্লা-০৯ (লাকসাম–মনোহরগঞ্জ) সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক এবং শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননেতা জনাব মোঃ আবুল কালাম এমপি।

এ সময় উপস্থিত ছিলেন লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।

এর মধ্য দিয়ে লাকসাম উপজেলার ০৮টি ইউনিয়ন এবং মনোহরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে।

ইতোমধ্যে লাকসাম উপজেলার ০৮টি ইউনিয়ন এবং মনোহরগঞ্জ উপজেলার ০৫টি ইউনিয়নের বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

অবশিষ্ট ইউনিয়নগুলোর বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীদের নাম আগামী ০৩ সপ্তাহ পর পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930