• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনে হতাহতের ঘটনায় শোক,

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৪
বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনে হতাহতের ঘটনায় শোক,

অগ্নি সন্ত্রাসীরা যেখানেই থাকুক, খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে : আইনমন্ত্রী

বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, এই অগ্নি সহিংসতা যারা করেছে তাদের অবশ্যই আইনের আওতায় এনে সঠিক বিচার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।

আইনমন্ত্রী বলেন, এই অগ্নি সন্ত্রাসীরা যেখানেই থাকুক না কেন, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

এই মর্মান্তিক ঘটনায় আইনমন্ত্রী আজ এক শোকবার্তায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং হতাহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।