• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশনের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ৬, ২০২৬
উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশনের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

আজ শনিবার (৬ জুন ২০২৬ খ্রি.) উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশনে সকাল ৯:০০ ঘটিকায় মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সম্মানিত উপ- পুলিশ কমিশনার জনাব মোছাঃ লিজা বেগম, পিএসসি মহোদয়।আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার জনাব ফারহানা মৃধা, সহকারী পুলিশ সুপার জনাব মনোয়ারা আকতার রিফাত সহ অন্যন্য কর্মকর্তাবৃন্দ।

সভায় অত্র ডিভিশনের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সের সদস্যবৃন্দ সভাপতি মহোদয়ের নিকট তাদের বিভিন্ন সুবিধা ও অসুবিধার কথা তুলে ধরেন। উপ- পুলিশ কমিশনার মহোদয় সকলের বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং সমস্যা সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি গঠনমূলক আলোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।একই সাথে তিনি সকলকে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930