• ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি
আগুনবেলা

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর: আইন-শৃঙ্খলা রক্ষায় মোতায়েনকৃত এপিবিএন সদস্যদের ব্রিফিং করলেন অধিনায়ক মোহাম্মদ সামছুল ইসলাম আকন্দ

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ১১, ২০২৬
প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর: আইন-শৃঙ্খলা রক্ষায় মোতায়েনকৃত এপিবিএন সদস্যদের ব্রিফিং করলেন অধিনায়ক মোহাম্মদ সামছুল ইসলাম আকন্দ

প্রধানমন্ত্রীর আসন্ন কক্সবাজার জেলা সফর উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কক্সবাজার জেলা পুলিশকে সহায়তার জন্য ৯ এপিবিএন, চট্টগ্রামের একটি চৌকস দল মোতায়েন করা হচ্ছে। এই মোতায়েন উপলক্ষে ব্যাটালিয়নের অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ ‘মোতায়েন পূর্ব ব্রিফিং’ অনুষ্ঠিত হয়েছে।
ব্রিফিংয়ে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে অত্যন্ত দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), চট্টগ্রামের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) **জনাব মোহাম্মদ সামছুল ইসলাম আকন্দ।

ব্রিফিংকালে অধিনায়ক জনাব মোহাম্মদ সামছুল ইসলাম আকন্দ মোতায়েন হতে যাওয়া অফিসার ও ফোর্সদের অত্যন্ত নিষ্ঠা, সততা এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে এপিবিএন-এর প্রতিটি সদস্যকে সদা জাগ্রত ও সতর্ক থাকতে হবে। জেলা পুলিশের সাথে সমন্বয় করে সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রেখে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।”

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930