• ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশী দর্শকরাও দেখতে পারবেন এইচবিও ম্যাক্স, শুরু ১৫ অক্টোবর থেকে

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২৫
বাংলাদেশী দর্শকরাও দেখতে পারবেন এইচবিও ম্যাক্স, শুরু ১৫ অক্টোবর থেকে

বাংলাদেশসহ এশিয়া প্যাসিফিকের ১৪টি দেশে চালু হবে এইচবিও ম্যাক্স

স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে দর্শকেরা উপভোগ করতে পারবেন হ্যারি পটার, হাউস অব দ্য ড্রাগন, দ্য লাস্ট অব আস, এ মাইনক্রাফ্ট মুভি ও সুপারম্যানসহ এইচবিও ও ম্যাক্স অরিজিনালস এবং ওয়ার্নার ব্রাদার্সের ব্লকবাস্টার সব কনটেন্ট

এইচবিও ম্যাক্সে আগামী ২৭ অক্টোবর আসছে নতুন সিরিজ ইট: ওয়েলকাম টু ডেরি

[ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৫] বাংলাদেশ, ব্রুনাই, কম্বোডিয়া, লাওস, ম্যাকাও, মঙ্গোলিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের ১৪টি দেশে নিজেদের বৈশ্বিকভাবে শীর্ষস্থানীয় স্ট্রিমিং সেবা এইচবিও ম্যাক্স চালুর ঘোষণা দিয়েছে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি। আগামী ১৫ অক্টোবর থেকে এসব দেশের দর্শকেরা উপভোগ করবেন এইচবিও ম্যাক্সের স্ট্রিমিং সেবা। নতুন দেশে সেবার উন্মোচন উপলক্ষে যেসব কনটেন্ট দেখা যাবে তার তালিকা দেখতে ক্লিক করুন এ লিঙ্কে।

বিশ্বের অন্যতম সেরা এন্টারটেইনমেন্ট ব্র্যান্ড এইচবিও ম্যাক্সে রয়েছে এইচবিও’র কনটেন্ট, হ্যারি পটার, ডিসি ইউনিভার্স, কার্টুন নেটওয়ার্ক, ম্যাক্স অরিজিনালস ও হলিউডের জনপ্রিয় সব সিনেমা। সাথে আরও থাকছে ডিসকভারি, টিএলসি, এএফএন, ফুড নেটওয়ার্ক, আইডি এবং এইচজিটিভি’র নির্বাচিত কনটেন্ট, সব এক প্ল্যাটফর্মে।

এইচবিও ম্যাক্স উন্মোচনের কিছুদিন পরেই গ্রাহকেরা দেখতে পারবেন এইচবিও’র নতুন অরিজিনাল সিরিজ ইট: ওয়েলকাম টু ডেরি। স্টিফেন কিং-এর ইট ইউনিভার্সের গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাতা অ্যান্ডি মুশিয়েটির সিনেমা ইট ও ইট চ্যাপ্টার টু-এর প্রিক্যুয়েল। সিরিজটিতে অভিনয় করেছেন টেইলর পেইজ, জোভান আদেপো, ক্রিস চক, জেমস রেমার, স্টিফেন রাইডার, ম্যাডেলিন স্টো, রুডি ম্যানকুসো ও বিল স্কারসগার্ড। টিভি তে প্রচারের জন্য চলচ্চিত্রটি নির্মাণ করেছেন অ্যান্ডি মুশিয়েটি, বারবারা মুশিয়েটি এবং জেসান ফুকস।

এছাড়াও, এইচবিও ম্যাক্স-এর গ্রাহকদের জন্য থাকবে সুপারম্যান, সিনার্স ও ফাইনাল ডেস্টিনেশন ব্লাডলাইনস সহ বিশ্বমাতানো সব এইচবিও ও ম্যাক্স অরিজিনাল, যেমন: হাউস অব দ্য ড্রাগন, দ্য লাস্ট অব আস, দ্য পেঙ্গুইন ও দ্য পিট। নতুন সিরিজের মধ্যে থাকবে দ্য পেপার ও মবল্যান্ড। পাশাপাশি, আর থাকবে রিয়ালিটি শো গোল্ড রাশ, ডেডলিয়েস্ট ক্যাচ ও ৯০ ডে ফিয়ন্সে। পরিবারের সবাই মিলে দেখার জন্য থাকবে অ্যাডভেঞ্চার টাইম, উই বেয়ার বেয়ার্স, টম অ্যান্ড জেরি, লুনি টুনস ও দ্য ওয়ান্ডারফুলি উইয়ার্ড ওয়ার্ল্ড অব গামবল।

আগামী ১৫ অক্টোবর থেকে গ্রাহকেরা উপভোগ করতে পারবেন এইচবিও ম্যাক্সের চমকপ্রদ স্ট্রিমিং অভিজ্ঞতা। গ্রাহক-কেন্দ্রিক ইন্টারফেইসের সহজ নেভিগেশনের মাধ্যমে এইচবিও ম্যাক্স একাধিক ডিভাইসে উপভোগ করা যাবে। প্ল্যাটফর্মটিতে সহজে কনটেন্ট সার্চ করা, জ্যঁরা রেইল, ব্র্যান্ড হাব ও পার্সোনালাইজেশন সুবিধার মাধ্যমে দর্শকেরা উপভোগ করবেন বিশ্ব মানসম্পন্ন স্ট্রিমিং অভজ্ঞতা। এইচবিও ম্যাক্সের গ্রাহকেরা এক সাবস্ক্রিপশনে সর্বোচ্চ পাঁচটি ভিন্ন প্রোফাইল তৈরি করতে পারবেন, যেখানে তারা তাদের প্রিয় চরিত্রকে প্রোফাইল অ্যাভাটার হিসেবে ব্যবহার করতে পারবেন এবং দেখার অভ্যাসের ওপর ভিত্তি করে পাবেন কনটেন্ট সাজেশন। তারা পছন্দের কনটেন্ট সেভ করতে পারবেন এবং “কন্টিনিউ ওয়াচিং” ফিচার থাকার ফলে যেখানে কনটেন্ট দেখায় বিরতি নিবেন, সেখান থেকেই পরবর্তীতে দেখা শুরু করতে পারবেন। অফলাইনে দেখার জন্য কনটেন্ট ডাউনলোডও করা যাবে। এছাড়াও, প্ল্যাটফর্মটিতে বয়স-উপযোগী কনটেন্ট ও প্যারেন্টাল কন্ট্রোল সহ শিশুদের জন্য তৈরি করা যাবে বিশেষ প্রোফাইল।

এ নিয়ে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির গ্লোবাল স্ট্রিমিং ও গেমসের প্রধান নির্বাহী ও প্রেসিডেন্ট জেবি পেরেট বলেন,

“এ বছরের শুরুতে অস্ট্রেলিয়া ও ইউরোপে সফলভাবে সেবা উন্মোচনের ধারাবাহিকতায় এইচবিও

ম্যাক্সের বিশ্বজুড়ে আরও বেশি গ্রাহকদের জন্য অনন্য বিনোদন অভিজ্ঞতা নিশ্চিতে বৈশ্বিকভাবে নিজেদের কার্যক্রম সম্প্রসারণ করে যাচ্ছে। বছরের শেষ নাগাদ এক শ’টিরও বেশি দেশে এইচবিও ম্যাক্সের স্ট্রিমিং সেবা উপভোগ করা যাবে এবং ২০২৬ সালে জার্মানি, ইতালি ও যুক্তরাজ্যেও সেবা উন্মোচন করা হবে।”

এইচবিও ম্যাক্স:

ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির শীর্ষস্থানীয় বৈশ্বিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম এইচবিও ম্যাক্সে রয়েছে জনপ্রিয় কনটেন্টের চমৎকার আয়োজন-দুর্দান্ত সব সিনেমা, ডকুমেন্টারি, ট্র ক্রাইম ও অ্যাডাল্ট অ্যানিমেশন। প্ল্যাটফর্মটিতে রয়েছে বিনোদনের ক্ষেত্রে সেরা সব ব্র্যান্ডের কনটেন্ট; যার মধ্যে রয়েছে: এইচবিও, ওয়ার্নার ব্রাদার্স, ম্যাক্স অরিজিনালস, ডিসি, হ্যারি পটার, এবং ফ্রেন্ডস ও দ্য বিগ ব্যাং থিওরির মতো জনপ্রিয় সব সিরিজ, সব এক জায়গায়। www.hbomax.com

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31