• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

প্রধান নির্বাচন কমিশনার বরাবর দাখিলকৃত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এনডিএম এর লিখিত প্রস্তাবনা

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ৭, ২০২৫
প্রধান নির্বাচন কমিশনার বরাবর দাখিলকৃত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এনডিএম এর লিখিত প্রস্তাবনা

১। সংসদীয় আসন পুনবিন্যাসঃ

বিদ্যমান আইনের ৭ ধারা অনুযায়ী সংসদীয় আসন পুনবিন্যাস সংক্রান্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত। সুতরাং আগামী ৬০ দিনের মধ্যে এসংক্রান্ত আবেদনগুলো নিষ্পত্তি করে গেজেট প্রকাশ করতে হবে।

আসন পুনবিন্যাসের ক্ষেত্রে জেলার মোট আসন অপরিবর্তিত রাখতে হবে

এক জেলায় অবস্থিত সংসদীয় আসন অন্য জেলায় স্থানান্তর করা যাবে না।

যেখানে সম্ভব উপজেলাকে অবিভাজিত রাখতে হবে।

আসন পুনবিন্যাসের ক্ষেত্রে জনসংখ্যা, বিভিন্ন আসনের মধ্যে ভোটার সংখ্যার তারতম্য, ভৌগলিক সীমারেখা এবং যাতায়ত ব্যবস্থা, জনপ্রত্যাশা ইত্যাদি বিষয়কে প্রাধান্য দিতে হবে।

। ২। নির্বাচনী আচরণবিধিঃ

নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় সংসদীয় আসনের নিদিষ্ট স্থানে প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীর ছবি সংবলিত বিলবোর্ড স্থাপন করতে হবে।

নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীর উপস্থিতিতে জনবহুল স্থানে অন্তত একটি পরিচিতি সভার আয়োজন করতে হবে।

রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীর সাথে ১০ (দশ) জন সমর্থক গমন করার অনুমতি প্রদান। করতে হবে। 1

প্রস্তাবিত পিভিসি ব্যানার ব্যবহার না করা সংক্রান্ত সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন নিবন্ধিত রাজনৈতিক দল কোন প্রার্থীর ব্যক্তিগত চরিত্র হনন এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কোন প্রচারণা চালাতে পারবে না মর্মে আচরণবিধিতে উল্লেখ করতে হবে।

নির্বাচনী ব্যয়সীমা ৪০ লাখ টাকায় উন্নীত করতে হবে।

৩। প্রার্থীর অযোগ্যতাঃ

১০ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণের জামিনদারদের ক্ষেত্রে ঋণের মূল আবেদনকারী খেলাপি হলে মনোনয়নপত্র দাখিলের পূর্বে ঋণ পরিশোধ স্লিপ প্রদান সাপেক্ষে প্রার্থীকে নির্বাচনের যোগ্য বিবেচিত করতে হবে। (বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্টের পরিবর্তে)

সরকারের নির্বাহী আদেশে কার্যক্রম বা নিবন্ধন স্থগিত থাকা রাজনৈতিক সংগঠনের কেন্দ্রীয়/জেলা/ উপজেলা পর্যায়ের কমিটির সদস্য এবং অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় কমিটির কোন সদস্যকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য অযোগ্য ঘোষণা করতে হবে।

৪। নির্বাচনের পরিবেশ সৃষ্টিঃ

আগামী ফেব্রুয়ারি-২০২৬ এর প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ধরে নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরির লক্ষ্যে নিবন্ধিত সব রাজনৈতিক সংগঠনের সাথে সংলাপ আয়োজন করতে হবে।

অন্তবর্তীকালীন সরকারের সাথে নির্বাচন কমিশনের জাতীয় নির্বাচনের তফসিল এবং তারিখ ঘোষণা সংক্রান্ত আলোচনা হয়ে থাকলে তা দ্রুত জাতিকে জানাতে হবে।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031