• ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা উন্নয়নে জাতিসংঘে কার্যকর পদক্ষেপের তাগিদ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২৬
মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা উন্নয়নে জাতিসংঘে কার্যকর পদক্ষেপের তাগিদ প্রধানমন্ত্রীর

জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের ‘From Commitment to Action: Integrating Midwifery into Primary Health Care to End Preventable Maternal and Newborn Deaths’ শীর্ষক উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে ভাষণ দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা জোরদার, প্রাথমিক স্বাস্থ্যসেবায় দক্ষ ধাত্রীসেবার কার্যকর সমন্বয় এবং প্রতিরোধযোগ্য মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে আন্তর্জাতিক সহযোগিতা ও কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করা হয়।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930