২৪ সেপ্টেম্বর ২০২৬, রোজ বৃহস্পতিবার, লাকসামে আল আমিন ইন্সটিটিউটের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং আল-হেদায়া ইসলামিয়া মহিলা আলিম মাদ্রাসার আলিম সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-০৯ (লাকসাম–মনোহরগঞ্জ) সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী জননেতা জনাব মোঃ আবুল কালাম এমপি মহোদয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সম্মানিত সভাপতিবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে উৎসাহ প্রদান এবং শিক্ষার মানোন্নয়নে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।