• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

নীলফামারী পুলিশ লাইন্স একাডেমিতে এসএসসি কৃতী শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান করলেন পুলিশ সুপার নীলফামারী মহোদয়

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২৫
নীলফামারী পুলিশ লাইন্স একাডেমিতে এসএসসি কৃতী শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান করলেন পুলিশ সুপার নীলফামারী মহোদয়

শনিবার (২৬ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ) নীলফামারী পুলিশ লাইন্স একাডেমিতে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যান সমিতি কর্তৃক এসএসসি কৃতী শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান-২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে আইজিপি শিক্ষাবৃত্তি ২০২৪ তুলে দেন জনাব এ.এফ.এম তারিক হোসেন খান, পুলিশ সুপার, নীলফামারী ও সভাপতি, পুলিশ লাইন্স একাডেমি নীলফামারী মহোদয়।

এসময় প্রধান অতিথি মহোদয় কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব তোফায়েল আহমেদ, প্রধান শিক্ষক, পুলিশ লাইন্স একাডেমি, নীলফামারী।

এ সময় অত্র পুলিশ লাইন্স একাডেমির সকল শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।