• ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি
আগুনবেলা

দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন গ্রীণহাট রিয়েল এস্টেট-এর চেয়ারম্যান মোঃ সোহাগ হোসাইন

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ৩১, ২০২৬
দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন গ্রীণহাট রিয়েল এস্টেট-এর চেয়ারম্যান মোঃ সোহাগ হোসাইন

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজধানী ঢাকার আবাসন খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ‘গ্রীণহাট রিয়েল এস্টেট কোম্পানি’-এর চেয়ারম্যান মোঃ সোহাগ হোসাইন।

তিনি এক শুভেচ্ছা বার্তায় তিনি দেশবাসীসহ সকল অঞ্চলের মানুষের সুখ, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও শান্তি কামনা করেন।

শুভেচ্ছা বার্তায় গ্রীণহাট রিয়েল এস্টেট-এর চেয়ারম্যান মোঃ সোহাগ হোসাইন বলেন, “কুরবানির মহান আদর্শ, ত্যাগ ও মহিমার পবিত্র ঈদুল আযহা আমাদের মাঝে নিয়ে আসে আত্মশুদ্ধি এবং সৌহার্দ্যের বার্তা। কুরবানির প্রকৃত শিক্ষা ও ত্যাগের মানসিকতাকে ধারণ করে আমাদের সমাজ থেকে হিংসা, বিদ্বেষ, অনৈক্য ও বৈষম্য দূর করতে হবে।”

তিনি আরও বলেন, “গ্রীণহাট রিয়েল এস্টেট পরিবারের পক্ষ থেকে আমি সবার প্রতি আহ্বান জানাব—ঈদের এই আনন্দের ক্ষণে আমরা যেন আমাদের চারপাশের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই। পবিত্র ঈদের অনাবিল আনন্দ ও শান্তি ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে। একটি সুন্দর, নিরাপদ, পরিবেশবান্ধব ও সুপরিকল্পিত ভবিষ্যৎ বাসস্থান বিনির্মাণে আমরা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই লক্ষ্যেই একযোগে কাজ করে যাচ্ছি।”
মোঃ সোহাগ হোসাইন আশাবাদ ব্যক্ত করে বলেন, পবিত্র ঈদুল আযহার উসিলায় আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আরও সমৃদ্ধ, শান্তিময় ও প্রগতির পথে এগিয়ে যাবে।

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930