• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন গ্রীণহাট রিয়েল এস্টেট-এর এমডি মোঃ রিপন

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ৩১, ২০২৬
দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন গ্রীণহাট রিয়েল এস্টেট-এর এমডি মোঃ রিপন

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দেশের আবাসন খাতের অন্যতম উদীয়মান প্রতিষ্ঠান ‘গ্রীণহাট রিয়েল এস্টেট কোম্পানি’-এর ম্যানেজিং ডিরেক্টর (এমডি) মোঃ রিপন।

তিনি এক শুভেচ্ছা বার্তায় তিনি দেশবাসীসহ সকল অঞ্চলের মানুষের সুখ, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

শুভেচ্ছা বার্তায় গ্রীণহাট রিয়েল এস্টেট-এর এমডি মোঃ রিপন বলেন, “ত্যাগ ও মহিমার এক অনন্য দৃষ্টান্ত পবিত্র ঈদুল আযহা। এই উৎসব আমাদের মাঝে আত্মশুদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য এবং ত্যাগের শিক্ষা নিয়ে আসে। কুরবানির প্রকৃত চেতনাকে ধারণ করে আমাদের সমাজ থেকে সব ধরনের হিংসা, বিদ্বেষ ও বৈষম্য দূর করতে হবে।”

তিনি আরও বলেন, “গ্রীণহাট রিয়েল এস্টেট পরিবার সব সময় একটি সুপরিকল্পিত ও নিরাপদ আবাসন খাত বিনির্মাণে কাজ করে যাচ্ছে। ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমরা যেন আমাদের চারপাশের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের পাশে দাঁড়াই। পবিত্র ঈদের অনাবিল আনন্দ ও শান্তি ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে। সবাইকে ঈদ মোবারক।”

মোঃ রিপন আশাবাদ ব্যক্ত করে বলেন, পবিত্র ঈদুল আযহার উসিলায় আমাদের সমাজ ও দেশ আরও সমৃদ্ধ, শান্তিময় এবং প্রগতির পথে এগিয়ে যাবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930