• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে জেডএম ইন্টারন্যাশনাল সিইও জাকির উদ্দিন আহমেদের শুভেচ্ছা

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ২৮, ২০২৬
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে জেডএম ইন্টারন্যাশনাল সিইও জাকির উদ্দিন আহমেদের শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন দেশের অন্যতম শীর্ষস্থানীয় নিরাপত্তা সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান জেডএম ইন্টারন্যাশনাল (ZM International)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) জাকির উদ্দিন আহমেদ।

এক শুভেচ্ছা বার্তায় জাকির উদ্দিন আহমেদ বলেন, ঈদুল আযহা আমাদের মাঝে ত্যাগ, আত্মশুদ্ধি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে আসে। এই আনন্দের ক্ষণে তিনি বিশেষভাবে ঈদে ঘরেফেরা মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত কামনা করেন। নাড়ির টানে বাড়ি ফেরা প্রতিটি মানুষের যাত্রা যেন সুরক্ষিত ও নিরাপদ হয়, সেই আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি দেশের সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, শান্তি এবং সার্বিক মঙ্গল ও সমৃদ্ধি কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে এই ঈদ সবার জীবনে বয়ে আনবে অনাবিল আনন্দ ও সুখ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930