• ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদককে গ্রেফতার করেছে সিটিটিসি

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ১৯, ২০২৫
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদককে গ্রেফতার করেছে সিটিটিসি

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ওয়ারী থানা আওয়ামি লীগের সাংগঠনিক সম্পাদক এফএম শরীফুল ইসলাম (৪২) কে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি সাইবার ।

সোমবার (১৮ আগস্ট ২০২৫) বিকাল আনুমানিক ৪:৪৫ ঘটিকায় ওয়ারী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

সিটিটিসি সূত্রে জানা যায়, সোমবার সিটিটিসির সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কার্যক্রম নিষিদ্ধ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ওয়ারী থানা আওয়ামি লীগের সাংগঠনিক সম্পাদক ওয়ারী থানা এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বিকাল আনুমানিক ৪:৪৫ ওয়ারী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে সিটিটিসির সিটি সাইবার বিভাগের একটি চৌকস টিম।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930