• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ বরণে ৫ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচী পালন করবেবাংলাদেশ শিল্পকলা একাডেমি

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১১, ২০২৬
চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ বরণে ৫ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচী পালন করবেবাংলাদেশ শিল্পকলা একাডেমি

চৈত্র সংক্রান্তি ১৪৩২ এবং বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে ৫ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচী হাতে নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নববর্ষবরণ উপলক্ষ্যে একাডেমিতে সাংস্কৃতিক উৎসব, ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। গ্রামীণ ঐতিহ্য এবং লোকসাহিত্যের নানান উপকরণ এবং অনুষ্ঠানমালায় সাজানো হয়েছে বর্ষবরণের এ আয়োজন। ঢাক ঢোল, লাঠিখেলা, ঘুড়ি উড়ানো, লাটিম খেলা, জারিগান, সারিগান, পটগান, পুঁথিপাঠ, যাত্রাপালা, কবিগান, গাজির গান, গম্ভীরা, ভাওয়াইয়া গান, পুতুলনাট্য পরিবেশনা, চলচ্চিত্র প্রদর্শনী, বৈশাখী মেলার বৈচিত্রপূর্ণ আয়োজন থাকছে বর্ষবরণে।

প্রথম দিন – তারিখ: ১৩ এপ্রিল ২০২৬ সময়: বিকাল ৩টা
স্থান: উন্মুক্ত মঞ্চ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি
চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব নিতাই রায় চৌধুরী এমপি মাননীয় মন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব নূরুল ইসলাম এমপি মাননীয় চিফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ। এছাড়া সভাপতিত্ব করবেন জনাব কানিজ মণ্ডলা সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন জনাব শেখ রেজাউদ্দিন আহমেদ, মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
প্রথম দিনের এ আয়োজনে জাতীয় চিত্রশালা ভবনের গ্যালারি-৪ এ উদ্বোধন করা হবে বাংলাদেশ লোকশিল্প প্রদর্শনীর।
এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে ৫০ জন যন্ত্রশিল্পীর অংশগ্রহণে পরিবেশিত হবে অর্কেস্ট্রা ‘তোরা সব জয়ধ্বনি কর’। একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণের এ আয়োজনে ৩০ জন নৃত্যশিল্পীর অংশগ্রহণে ধামাইল নৃত্য পরিবেশিত হবে। এরপর পরিবেশিত হবে লোকসংগীত: জারিগান, পটগান ও পুঁথি পাঠ। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংগীত ও নৃত্য পরিবেশনা থাকবে পরের আয়োজনে। লোকসাহিত্যের অন্যতম উপাদান যাত্রা পালা: ‘রহিম বাদশা রূপবান কন্যা’ পরিবেশিত হবে একাডেমির উন্মুক্ত মঞ্চে। পরিবেশন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি রেপার্টরি যাত্রাদল।
২য় দিন: তারিখ- ১৪ এপ্রিল ২০২৬, সময়: বিকাল ৪টা স্থান: জাতীয় নাট্যশালা মিলনায়তন

বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন
বাংলা নতুন বছরকে বরণ করে নিতে পহেলা বৈশাখে ২য় দিনের আয়োজন শুরু হবে বিকাল ৪ টায়। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন জনাব জহির উদ্দিন স্বপন এমপি, মাননীয় মন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন ডা. জাহেদ উর রহমান, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) পলিসি ও ট্র্যাটেজি; তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে থাকবেন জনাব মো. আব্দুস সালাম প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন জনাব শেখ রেজাউদ্দিন আহমেদ, মহাপরিচালক বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এছাড়া ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য প্রদান করবেন জনাব মোহাম্মদ জাকির হোসেন, সচিব, বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
বর্ষবরণ সূচি: শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ঢাকঢোল বাদনের ছন্দে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। সাংস্কৃতিক পর্বে শুরুতে অনুষ্ঠিত হবে শতকণ্ঠে জাতীয় সংগীত এবং ‘এসো হে বৈশাখ’। এছাড়া পরিবেশিত হবে কবিগান, গাজীর গান, গম্ভীরা ও বাউল গান। থাকবে ভিন্ন জাতিগোষ্ঠির সঙ্গীত ও নৃত্য পরিবেশনা।

৩য় দিন: ১৫ এপ্রিল ২০২৬; বিকাল ৪টা
স্থান: জাতীয় নাট্যশালা মিলনায়তন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি

৩য় দিনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে থাকবেন জনাব নিতাই রায় চৌধুরী এমপি, মাননীয় মন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সাঈদ সোহরাব সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন (জাসাস) এর কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জনাব হেলাল খান অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন। সঞ্চালনা করবেন জনাব জাকির হোসেন রোকন সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জাসাস কেন্দ্রীয় কমিটি।
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন (জাসাস) এর পরিবেশনায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীত পরিচালনায় থাকবেন ইথুন বাবু এবং রাজবাড়ীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির অ্যাক্রোব্যাটিক দলের পরিবেশনায় থাকবে বিশেষ অ্যাক্রোব্যাটিক প্রদর্শনী।

৪র্থ দিন: ১৬ এপ্রিল ২০২৬; বিকাল ৪টা
স্থান: জাতীয় নাট্যশালা মিলনায়তন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি

৪র্থ দিনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জনাব রুহুল কবীর রিজভী মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয় উপদেষ্টা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, সাংস্কৃতিক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে থাকবেন জনাব মুশফিকুল ফজল আনসারী, পররাষ্ট্র মন্ত্রণালয় সংযুক্ত সম্মানিত রাষ্ট্রদূত: মেক্সিকো। মুখ্য আলোচক থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরমেন্স বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. সাইফুল ইসলাম।
সভাপতিত্ব করবেন জনাব শেখ রেজাউদ্দিন আহমেদ, মহাপরিচালক বাংলাদেশ শিল্পকলা একাডেমি। স্বাগত বক্তব্য প্রদান করবেন জনাব মোহাম্মদ জাকির হোসেন, সচিব, বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
সাংস্কৃতিক পর্বে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবেশনায় থাকবে ‘জাতি বৈচিত্র্যে বৈশাখী উৎসব’।
সন্ধ্যা ৭টায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে থাকবে পুতুলনাট্য পরিবেশনা: ‘বাছেরের বিয়ে’ পরিবেশনায় বিশ্বরূপা পুতুলনাচ পার্টি

৫ম দিন: ১৭ এপ্রিল ২০২৬
সময়: বিকাল ৪টা
স্থান: জাতীয় নাট্যশালা মিলনায়তন

সমাপনী দিনের অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসেবে থাকবেন জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি মাননীয় প্রতিমন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সভাপতিত্ব্ করবেন জনাব কানিজ মওলা, সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। স্বাগত বক্তব্য প্রদান করবেন জনাব শেখ রেজাউদ্দিন আহমেদ, মহাপরিচালক বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

সমাপনী দিনের সাংস্কৃতিক পর্বে শুরুতেই ৫০ জন নৃত্যশিল্পীর অংশগ্রহণে ‘এসো হে বৈশাখ’ গানের কোরিওগ্রাফি পরিবেশিত হবে। লোকসংগীত দলের পরিবেশনায় জালালগীতি, ভাওয়াইয়া, বাউল গান এবং বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর দলীয় পরিবেশনা অনুষ্ঠিত হবে। এছাড়াও থাকবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং তারকা শিল্পীদের ব্যান্ড সংগীত পরিবেশনা।
সন্ধ্যা ৭টায় তোজাম্মেল হক বকুল এর পরিচালনায় পরিবেশিত হবে চলচ্চিত্র ‘বেদের মেয়ে জোসনা’।

এছাড়া ১৩-১৭ এপ্রিল পর্যন্ত ৫ দিনব্যাপী বৈশাখী মেলা চলবে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে। বণার্ঢ্য অনুষ্ঠানমালা সকলের জন্য উন্মুক্ত থাকবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930