বাংলা ভাষা, সাহিত্য ও আবৃত্তিচর্চার সমৃদ্ধ ঐতিহ্যকে আরও বিকশিত করার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হলো ‘আবৃত্তি উৎসব ২০২৬’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ।
মাননীয় মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন—
“আবৃত্তি কেবল কবিতা পাঠের শিল্প নয়; এটি আমাদের ভাষা, সাহিত্য, ইতিহাস ও সাংস্কৃতিক চেতনাকে ধারণ ও বিকশিত করার এক শক্তিশালী মাধ্যম। নতুন প্রজন্মের মধ্যে শুদ্ধ উচ্চারণ, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম জাগিয়ে তুলতে আবৃত্তিচর্চার বিকল্প নেই। সরকার বাংলা ভাষা ও সংস্কৃতির এই গুরুত্বপূর্ণ ধারার বিকাশে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।”
উৎসবে দেশের প্রথিতযশা ও নবীন আবৃত্তিশিল্পীদের অংশগ্রহণে বাংলা কবিতার সৌন্দর্য, মানবিক মূল্যবোধ এবং মুক্তচিন্তার শক্তি প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তারা আবৃত্তিচর্চার প্রসার, নতুন প্রজন্মকে সম্পৃক্তকরণ এবং দেশব্যাপী সাংস্কৃতিক আন্দোলনকে আরও গতিশীল করতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।