• ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ৯, ২০২৬
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে পালিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস (২২ শ্রাবণ)। এ উপলক্ষে একাডেমির মিলনায়তনে এক শ্রদ্ধা নিবেদন ও বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এমপি। এতে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা এবং স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এমপি বলেন, “রবীন্দ্রনাথ শুধু একজন কবি নন; তিনি বাঙালির আত্মপরিচয় ও সাংস্কৃতিক সত্তার অন্যতম প্রধান নির্মাতা। তাঁর মানবতাবাদ, অসাম্প্রদায়িকতা ও মুক্তচিন্তার দর্শন আজও আমাদের পথ দেখায়। নতুন প্রজন্মের কাছে রবীন্দ্রনাথের সৃষ্টি ও দর্শনকে পৌঁছে দিয়ে একটি মানবিক, অসাম্প্রদায়িক ও সংস্কৃতিসমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।”

অনুষ্ঠানের আলোচনা পর্বে বক্তারা বলেন, “আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি”—কবিগুরুর এই অমর সৃষ্টির আলোয় বাঙালির সাহিত্য, সংগীত, শিল্প ও সাংস্কৃতিক চেতনা আজও আলোকিত। রবীন্দ্রনাথের সাহিত্য, সংগীত ও দর্শন বাঙালির সাংস্কৃতিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। তাঁর সৃষ্টিকর্ম আমাদের শেকড়ের সঙ্গে যুক্ত করার পাশাপাশি বিশ্বমানবতার বৃহত্তর পরিসরে উন্নীত করে।

আলোচনা সভা শেষে কবিগুরুর স্মৃতি ও সৃষ্টির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানটি ২২ শ্রাবণের শোক ও শ্রদ্ধার আবহ বজায় রেখে কবিগুরুর মানবিক দর্শন ও সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুনভাবে স্মরণ করিয়ে দেয়।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031