• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

খুলনায় আওয়ামীলীগের ঝটিকা মিছিলকারী আরো ৫ নেতাকর্মী গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২২, ২০২৫
খুলনায় আওয়ামীলীগের ঝটিকা মিছিলকারী আরো ৫ নেতাকর্মী গ্রেফতার


খুলনা জেলা প্রতিনিধি

গত ২০ এপ্রিল রবিবার খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে আওয়ামীলীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা জেলা আওয়ামীলীগের ব্যানারে ঝটিকা মিছিল করে।

দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং অন্তর্ঘাতমূলক কাজে লিপ্ত থাকার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় হরিণটানা থানা পুলিশ গত ২১ এপ্রিল ২০২৫ তারিখ রাতে অভিযান পরিচালনা করে ৫ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত ১) রবিউল আলম রবি (৫১), পিতা-মৃত খোরশেদ আলম, সাং-রানাই, থানা-ডুমুরিয়া, এ/পি-সাউথ সেন্টাল রোড, থানা-খুলনা সদর, জেলা-খুলনা, ২) মিলন রায় চৌধুরী (৫৩), পিতা-মৃনাল কান্তি রায় চৌধুরী, সাং-কচুবুনিয়া জলমা, থানা-বটিয়াঘাটা, ৩) বোরহান শেখ (৫২), পিতা-মৃত আঃ সাত্তার শেখ, সাং-খারাবাদ ১ নং ওয়ার্ড, থানা-বটিয়াঘাটা, ৪) অসিত বাগচি (৪৫) পিতা-নিরাঞ্জন বাগচি, সাং-ছয়ঘরিয়া, থানা-বটিয়াঘাটা এবং ৫) বায়েজীদ শেখ (৩২), পিতা-মনিরুল শেখ, সাং-মজিদঘাটা ০৩ নং ওয়ার্ড, থানা-বটিয়াঘাটা,

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930