আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, কক্সবাজার জেলার রামু থানাধীন কাঠের নির্মিত ঐতিহ্যবাহী চেরাংঘাটা উসাইসেন বৌদ্ধ বিহার (বড় কেয়াং) -এ গত ৫ জানুয়ারি, ২০২৪খ্রিঃ তারিখ শুক্রবার রাত আনুমানিক দুই ঘটিকায় সাম্প্রদায়িক দুস্কৃতিকারীরা আগুন দিয়ে নাশকতার চেষ্টা চালায়। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের জরুরী হস্তক্ষেপে বড় ধরনের অগ্নিকান্ড থেকে বৌদ্ধ বিহারটি রক্ষা পায়। প্রায় দেড়শত বছরের পুরানো দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলীতে নির্মিত এ বৌদ্ধ বিহারটি গত ২৯ সেপ্টেম্বর, ২০১২ খ্রি: তারিখে ও সাম্প্রদায়িক গোষ্ঠি অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেয়ার অপচেষ্টা করেছিল।
বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ সভাপতি বুদ্ধপ্রিয় মহাথের ও মহাসচিব পি আর বড়ুয়া এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।সেই সাথে এরূপ নিন্দনীয় ঘটনায় উদ্বেগ প্রকাশ করত: সংগঠনটি মনে করে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের
প্রাক্কালে মৌলবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠি
বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে ভয়-ভীতি সৃষ্ঠির লক্ষে সুপরিকল্পিতভাবে এ জঘন্যতম হামলা চালায়। এ আগুন সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করা ও বৌদ্ধ গ্রামসমূহের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জোরদার করার জন্য সংগঠনটি জোর দাবী জানাচ্ছে।