এশিয়ান ট্যুরিজম ফেয়ার-২০২৪ এ বাংলাদেশের প্রথম “ট্রপিক্যাল ভিলা” ধারণা উপস্থাপন করেছে ছুটি গ্রুপ
এশিয়ান ট্যুরিজম ফেয়ার-২০২৪ এ বাংলাদেশের প্রথম “ট্রপিক্যাল ভিলা” ধারণা উপস্থাপন করেছে ছুটি গ্রুপ
নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২৪
রিপোর্ট: রাজীব-তাজ
১২.১২.১২। বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় তারিখ। এই তারিখে বাংলাদেশে শুভ যাত্রা ঘটে ছুটি গ্রুপ (ছুটি রিসোর্টস) এর। বলার অপেক্ষা রাখে না, রিসোর্ট বলতে মানুষজন এক সময় অনৈতিক কর্মকাণ্ডের আখড়া হিসেবে সন্দেহ করত। তবে এই মন্দ ধ্যান-ধারণা ভেঙ্গে দিতে অগ্রপথিকের ভূমিকায় অবতীর্ণ হয় ছুটি গ্রুপ। পরিবার-পরিজন ও স্বজনদের জন্য উপযোগী রিসোর্টের সূত্রপাত ঘটায় কোম্পানিটি। বৈদেশিক মানদণ্ডে মূলত রিসোর্ট বলতে যা বুঝায়- ঠিক সেই ধারণা বা আদর্শ আমাদের দেশে সর্ব প্রথম নিয়ে এসেছে ছুটি গ্রুপ।
রাজধানী ঢাকার আইসিসিবি হল-২ এ সেপ্টেম্বর (১৯-২১) অনুষ্ঠিত এবারের এশিয়ান ট্যুরিজম ফেয়ারে বর্ণাঢ্যভাবে অংশ নিয়েছে ছুটি গ্রুপ। ইতিমধ্যে গাজীপুর, পূর্বাচল ও কক্সবাজারে দৃষ্টিনন্দন ছুটি রিসোর্ট দারুণ জনপ্রিয়; পাশাপাশি ২০২২ সালে একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেয় ছুটি গ্রুপ। কক্সবাজার অবস্থিত ছুটি থেকে ৫০ কিমি দূরে টেকনাফ অভিমুখে জাহাজপোড়া এলাকায় দেশের প্রথম “ট্রপিক্যাল ভিলা”র চিন্তা বিকশিত হয় তাদের মাধ্যমে। দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে এই ভিলার কাজ। ছুটি গ্রুপ এই অত্যাধুনিক এবং মনোরম ভিলা এবারের ট্যুরিজম মেলায় উপস্থাপন করেছে অনবদ্য ভঙ্গিতে। সব শ্রেণীর মানুষের জন্য ভিলাটি উপযোগী পরিকল্পনায় সাজানো। মূলত পার্বত্য অঞ্চলের ঐতিহ্যের আদলে প্রস্তুত করা ভিলাটিতে একসাথে হাজার হাজার মানুষ সূর্যাস্ত এবং সূর্যোদয় উপভোগ করতে পারবে। আবার, ভিলার নিজস্ব সুইমিং পুল দেখা ও ব্যবহার করার সুযোগ থাকছে ভিলার চতুর্দিক থেকে। এসবের জানান দিতেই এবার পর্যটন মেলায় ছুটি গ্রুপ বিশাল প্যাভিলিয়ন নিয়ে জমজমাট ভাবে অংশ নিয়েছে।
ছুটি রিসোর্ট কক্সবাজার এর চেয়ারম্যান হিসেবে আছেন মুহাম্মাদ তারিক মাহমুদ এবং এমডি (ব্যবস্থাপনা পরিচালক) হিসেবে আছেন মো: মিজানুর রহমান। মেলায় উপস্থিত ছিলেন তারা। দর্শনার্থীদের আগ্রহ এবং প্রশ্নের সরাসরি উত্তর দেন তারা। কালবেলা এক্সপ্রেস টিমের কথা হয় উভয়ের সাথেই। বুঝা যায়, অত্যাধুনিক মানসিকতা ও চিন্তা চেতনার অধিকারী তারা। তাদের দূরদর্শী, চৌকস নেতৃত্বগুণে ছুটি রিসোর্ট কক্সবাজার এবং অনাগত ভিলা পাচ্ছে নতুন মাত্রা।
ও, আকর্ষণীয় একটা অফার দিয়েছে তারা ফেয়ার উপলক্ষে। সেটি হচ্ছে, ভিলা ক্রয় করলে প্রাইভেট-কার উপহার! এসব নিয়ে এবং ট্রপিকাল ভিলা নিয়ে বিস্তারিত জানার জন্য ওয়েবসাইট দ্রষ্টব্য- www.chutiresort.com