• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঈশ্বর মানুষের কর্ম ও নীতি-আদর্শের মাঝে বিরাজ করেন: মাগুরায় রথযাত্রার আলোচনা সভায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী​

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ১৬, ২০২৬
ঈশ্বর মানুষের কর্ম ও নীতি-আদর্শের মাঝে বিরাজ করেন: মাগুরায় রথযাত্রার আলোচনা সভায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী​



আজ মাগুরার সাহাপাড়াস্থ শ্রীশ্রী জগন্নাথ মন্দির প্রাঙ্গণে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) মাগুরার উদ্যোগে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব-২০২৬ উপলক্ষে এক তাৎপর্যপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব এ্যাড. নিতাই রায় চৌধুরী (এমপি)।

শ্রীশ্রী জগন্নাথ মন্দির, সাহাপাড়া, মাগুরার সম্মানিত অধ্যক্ষ অদ্বৈত দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মনোয়ার হোসেন, জেলা প্রশাসক জনাব মোস্তাকাব্বীর আহমেদ, পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা এবং মাগুরা জেলা পরিষদের প্রশাসক জনাব মোঃ আহম্মেদ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সনাতন ধর্মাবলম্বী সুধীজন এবং বিপুল সংখ্যক ভক্তবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

​প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ভগবান কোনো অলৌকিক জগতের বাসিন্দা নন। আমাদের মাঝে একটা সাধারণ ধারণা আছে যে স্বর্গ, মর্ত্য, পাতাল রয়েছে এবং স্বর্গ মানে আকাশের দূর কোনো সীমান্তে মেঘে ঢাকা অনন্ত আকাশে লোকচক্ষুর অন্তরালে ভগবানরা বসবাস করেন; বিষয়টি কিন্তু মোটেও তেমন নয়। ভগবান সমস্ত মানুষের মাঝেই আছেন। মানুষের কর্মের মাঝে, তার জীবনাচরণের মাঝে এবং তার নীতি ও আদর্শের মাঝেই ঈশ্বর অবস্থান করেন। পৃথিবীতে বিভিন্ন যুগে হাজার হাজার ধর্মের উৎপত্তি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মুসলমান, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, জৈন—সবারই ঈশ্বরের নিজস্ব ধারণা রয়েছে। যদি ঈশ্বর আলাদা হতেন, তবে তারা নিজেরাই দলাদলি ও মারামারি করতেন যে কে হবেন স্বর্গের অধিপতি বা রাজা। কিন্তু প্রকৃত সত্য হলো, ঈশ্বর এক এবং তিনি মানুষের কল্যাণে ও মানবতার মাঝেই প্রকাশ পান।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির সুখ, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। এরপর মাননীয় মন্ত্রী উপস্থিত অতিথিবৃন্দ ও সমবেত ভক্তদের সাথে নিয়ে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য রথযাত্রায় সরাসরি অংশগ্রহণ করেন এবং রথের দড়ি টেনে শুভ রথযাত্রার সূচনা করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930