• ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ইউনিক ইস্টার্ন (প্রা.) লিমিটেড এর মালিক নূর আলীসহ সংশ্লিষ্ট ১৪ জনের বিরুদ্ধে ৪০ কোটি টাকার সংঘবদ্ধ প্রতারণার অভিযোগ, সিআইডির মানিলন্ডারিং আইনে মামলা

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৫
ইউনিক ইস্টার্ন (প্রা.) লিমিটেড এর মালিক নূর আলীসহ সংশ্লিষ্ট ১৪ জনের বিরুদ্ধে ৪০ কোটি টাকার সংঘবদ্ধ প্রতারণার অভিযোগ, সিআইডির মানিলন্ডারিং আইনে মামলা

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানীর সিন্ডিকেটের অন্যতম সদস্য ইউনিক ইস্টার্ন (প্রা.) লিমিটেড এর মালিক নূর আলীসহ সংশ্লিষ্ট ১৪ জনের বিরুদ্ধে ৪০ কোটি ৭১ লক্ষ টাকার সংঘবদ্ধ প্রতারণার প্রাথমিক প্রমাণ পেয়েছে সিআইডি। ফলশ্রুতিতে গুলশান থানায় মামলা নং-৫৮, তারিখ-২৮/০৯/২০২৫ খ্রি., ধারা- মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪(২)/৪(৪) দায়ের করেছে সিআইডি।
মানিলন্ডারিং অনুসন্ধানকালে জানা যায় ইউনিক ইস্টার্ন (প্রা.) লিমিটেড এর মালিক নূর আলী ও তাহার জনশক্তি রপ্তানী প্রতিষ্ঠান ইউনিক ইস্টার্ন (প্রা.) লিমিটেডসহ অপরাপর অভিযুক্তরা প্রেরণকৃত প্রতি কর্মীর নিকট হতে সরকার নির্ধারিত ফি ব্যতীত অতিরিক্ত অর্থ আদায় করে।
অনুসন্ধানকালে আরও জানা যায়, অভিযুক্তরা বিগত ২০২২ খ্রি. হতে ২০২৪ খ্রি.পর্যন্ত ০২ বছরে সর্বমোট ৩ হাজার ৭৮৭ জন কর্মী মালয়েশিয়ায় প্রেরণ করে। সরকারি ফি ৭৮ হাজার ৯৯০ টাকা নির্ধারিত থাকলেও নূর আলীসহ সংশ্লিষ্ট অপরাপর অভিযুক্তরা জনপ্রতি ১ লক্ষ ৫০ হাজার টাকা আদায় করে।
ভুক্তভোগী প্রতিজনের কাছ থেকে পাসপোর্ট খরচ, কোভিড-১৯ টেষ্ট, মেডিকেল ফি ও পোষাক সংক্রান্ত ফি এর নামে এসব অতিরিক্ত খরচ আদায়ের তথ্য পাওয়া যায়।
সংঘবদ্ধ চক্রটির ১৪ সদস্য পরস্পর যোগসাজসে প্রতারণা করে সর্বমোট ৪০ কোটি ৭১ লক্ষ ৪০ হাজার ৩৭০ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়ার প্রাথমিক তথ্য পাওয়া যায়। যা সুষ্পষ্টভাবে মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ অনুযায়ী মানিলন্ডারিং অপরাধ।
বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম ফাইন্যান্সিয়াল ক্রাইম বিভাগ পরিচালনা করছে। অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন, অজ্ঞাত অপরাপর সদস্যদের সনাক্ত ও গ্রেফতার করার স্বার্থে সিআইডির তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930