• ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আলফা মিলেনিয়াম জেনারেশনের জন্য শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন প্রয়োজন ; সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ৩১, ২০২৪
আলফা মিলেনিয়াম জেনারেশনের জন্য শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন প্রয়োজন ; সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী

চাঁদপুরে বিএনপি’র সমাবেশে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী।

চাঁদপুরের কচুয়া নির্বাচনী এলাকায় (চাঁদপুর-১) দীর্ঘ ১৮ বছর পর বৃহৎ জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন যোগদান করেন।
শনিবার দুপুরে কচুয়া উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে হযরত শাহ নেয়ামত উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবী। জনসমাবেশে সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপি’র সভাপতি মো: খায়রুল আবেদীন স্বপন।
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলন বলেন, জেনারেশন-জি ও আগামীর আলফা মিলেনিয়াম জেনারেশনের জন্য শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন প্রয়োজন। তাই বিশ্বের সাথে তাল মিলিয়ে আগামী জেনারেশনের জন্য প্রতিযোগিতা মূলক শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে বলে মন্তব্য করেছেন।
শনিবার (৩১ আগস্ট) বিকেল ৪টায় হযরত শাহ নেয়ামত উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় সাংবাদিকদের প্রশ্নে তিনি এই মন্তব্য করেন। তিনি আরো বলেন, বিগত দিনে যেভাবে শিক্ষা ব্যবস্হা ধ্বংস করা হয়েছে, সেখান থেকে এই শিক্ষা ব্যবস্থাকে পুনরুদ্ধার করতে হবে। তাই জেনারেশন জি ও আলফা মিলিনিয়াম জেনারেশনের কথা চিন্তা করে আজকে আমাদের সেই প্রতিজ্ঞা নিতে হবে।
কচুয়া উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে আয়োজিত জনসভায় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ফারুকী সহ বিএনপির অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031