• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আইন কমিশনের নতুন চেয়ারম্যান হলেন বিচারপতি জিনাত আরা

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২, ২০২৪
আইন কমিশনের নতুন চেয়ারম্যান হলেন বিচারপতি জিনাত আরা

আইন কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি জিনাত আরা।

বুধবার (২ অক্টোবর) তাঁর নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ।

এছাড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের আরও দুটি প্রজ্ঞাপনে অবসরপ্রাপ্ত বিচারপতি শামীম হাসনাইন এবং অধ্যাপক ড. নাঈমা হক-কে আইন কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

চেয়ারম্যান ও সদস্যদের তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।