রাজীব দে/ঢাকা
বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিজিএমইএ নির্বাচন ফয়সাল সামাদ এর নেতৃত্বে আরম্ভড়পূর্ণ ভাবে ফোরাম এর প্যানেল পরিচিতি সভা জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।সভায় ব্যবসায়ীরা সর্বসম্মতিক্রমে দেশের চিত্রনায়ক, সফল ব্যবসায়ী, বিজিএমই সদস্য, অনন্ত জলিলকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে ঘোষণা দেয়।
সোমবার রাজধানীর বসুন্ধরা আইসিসিবি ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ফোরাম প্যানেল কে আনুষ্ঠানিক ভাবে সমর্থন দিয়েছেন বর্তমান সময়ের সফল ব্যবসায়ী এ জে গ্রুপের কর্ণধার চিত্র নায়ক অনন্ত জলিল।সফল ব্যবসায়ী অনন্ত জলিল বক্তব্যে এই সময় বলেন ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।বক্তব্যে তিনি বলেন আমরা যখন বিদেশে যাই একটা অর্ডারের জন্য কতই না কষ্ট করতে হয়। কাঁধে ব্যাগ নিয়ে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হয়,ব্রায়ারদের দুয়ারে দুয়ারে যেতে হয়। তারপর ব্রায়াররা আমাদের অর্ডার দেয়।অর্ডার দেয়ার পর বিদেশীদের সঠিক মত কাজ বুঝিয়ে দিতে হয়।এইসব কষ্ট,ত্যাগ স্বীকার করে ব্যবসায়ীরা সফল হয়।সভায় ব্যবসায়ীরা বিজিএমইএ নির্বাচন ২০২৪-২০২৬ ফয়সাল সামাদ এর নেতৃত্বে ফোরাম প্যানেল এর জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিলকে ব্র্যান্ড এম্বাসেডর করে ঘোষণা দেয়।পরিচিতি সভায় ব্যবসায়ীরা সবাই তাকে করতালির মধ্যে দিয়ে স্বাগত জানায়।বক্তারা বলেন অনন্ত জলিল বাংলাদেশের একজন সফল ব্যবসায়ী,তিনি দেশের বাইরে তুরস্ক সহ অনেক ছবি করেছেন যা আমাদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন এবং সম্মান বয়ে এনেছেন। তিনি একাধারে সফল নায়ক ও বহুমুখী প্রতিভার অধিকারী।