• ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২৬
গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

রাজধানীর গুলশান এলাকা থেকে সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৯ নভেম্বর) রাত ৯টার দিকে গুলশানের ১১৩ নম্বর সড়কের ১ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।ডিবির গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ ফ ম আনোয়ার হোসেন খান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের সঙ্গে স্বপন ভট্টাচার্যের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্বপন ভট্টাচার্যের স্থায়ী ঠিকানা যশোরের মনিরামপুর উপজেলার পাড়ালা গ্রামে। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ছিলেন।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930