• ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

গোপালগঞ্জে এমএফএস লেনদেন বন্ধের ঘটনায় বাংলাদেশ ব্যাংককে লিগ্যাল নোটিশ প্রেরণ

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২৬
গোপালগঞ্জে এমএফএস লেনদেন বন্ধের ঘটনায় বাংলাদেশ ব্যাংককে লিগ্যাল নোটিশ প্রেরণ

গোপালগঞ্জ জেলায় বিকাশ, নগদ ও রকেটসহ সব ধরনের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) লেনদেন বন্ধ করে দেওয়ার ঘটনায় বাংলাদেশ ব্যাংককে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। কোনো পূর্ব ঘোষণা কিংবা সুনির্দিষ্ট আইনগত কারণ ছাড়াই জেলার প্রায় ১০ লাখ মানুষের মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ রাখাকে স্বেচ্ছাচারী ও গ্রাহক অধিকারের পরিপন্থি আখ্যা দিয়ে অবিলম্বে এসব সেবা চালুর দাবি জানানো হয়েছে।

আজ রোববার (২৯ নভেম্বর) দুপুরে ভুক্তভোগী নাগরিক আরিফ শেখের পক্ষে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাবর এ লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ আনিছুজ্জামান।
নোটিশে উল্লেখ করা হয়, আকস্মিক ও অযৌক্তিকভাবে মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ থাকায় গোপালগঞ্জের সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী ও প্রবাসীদের পরিবার চরম আর্থিক ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন। আইনগত ভিত্তি ও পূর্ব নোটিশ ছাড়া এ ধরনের পদক্ষেপ নাগরিকের মৌলিক ও অর্থনৈতিক অধিকারের লঙ্ঘন। তাই দ্রুততম সময়ের মধ্যে গোপালগঞ্জে এমএফএস সেবা পুনরায় চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930