• ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

খেলাধুলা সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে: ধনবাড়ীতে মন্ত্রী ফকির মাহবুব আনাম

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৬
খেলাধুলা সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে: ধনবাড়ীতে মন্ত্রী ফকির মাহবুব আনাম

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, খেলাধুলা ও শরীরচর্চা সুস্থ, সুন্দর ও কর্মক্ষম জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আজ শনিবার (২৮ নভেম্বর) টাঙ্গাইলের ধনবাড়ী ন‌ওয়াব ইনস্টিটিউশন মাঠে আয়োজিত ১০ ও ২১ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে এবং মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসার ঘটাতে হবে। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ, অধ্যবসায় ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে সহায়তা করে।

অনুষ্ঠানে ম্যারাথনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক এম আজিজুর রহমান, সভাপতি, ধনবাড়ী উপজেলা বিএনপি এবং মহাপরিচালক, ন‌ওয়াব আলী চৌধুরী গবেষণা ইনস্টিটিউট।

আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

উল্লেখ্য, স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন, ধনবাড়ী, টাঙ্গাইলের উদ্যোগে সংগঠনটির ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে ‘ক্যাফে হাট ম্যারাথন-২০২৬, সিজন-৪ ও সাংস্কৃতিক অনুষ্ঠান’-এর আয়োজন করা হয়। এতে ১০ ও ২১ কিলোমিটার ক্যাটাগরিতে মোট ৩৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে ১৮ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শামছুজ্জামান সুরুজ, চেয়ারম্যান, বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন, নূরজাহান আক্তার সাথী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ধনবাড়ী, দিল আফরোজ, সহকারী কমিশনার (ভূমি), ধনবাড়ী; এস এম এ সোবহান, সভাপতি, ধনবাড়ী পৌর বিএনপি; মো. এনামুল হক, সাধারণ সম্পাদক, ধনবাড়ী উপজেলা বিএনপি এবং মো. রফিকুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক, ধনবাড়ী পৌর বিএনপি এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকির তামজিদা উল আলম, মনিরুজ্জামান মনি, ইঞ্জিনিয়ার মালিক খসরু, এবং মো. জাহিদুল আলম।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930