• ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

দেশীয় প্রযুক্তিতে বুয়েট পরীক্ষিত থ্রি-আওয়ার ফায়ার ডোর তৈরি করছে টপওয়ে কর্পোরেশন

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৬
দেশীয় প্রযুক্তিতে বুয়েট পরীক্ষিত থ্রি-আওয়ার ফায়ার ডোর তৈরি করছে টপওয়ে কর্পোরেশন

বাংলাদেশের পণ্য কিনি, দেশের টাকা দেশে রাখি’—স্লোগানে ফায়ার সেফটি এক্সপোতে নজর কাড়ছে প্রতিষ্ঠানটি

‘বাংলাদেশের পণ্য কিনি, দেশের টাকা দেশে রাখি’—এই স্লোগানকে সামনে রেখে দেশীয় প্রযুক্তিতে তৈরি আধুনিক অগ্নিনিরাপত্তা সরঞ্জাম নিয়ে আন্তর্জাতিক ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো ২০২৬-এ অংশ নিয়েছে নবাবপুরের টপ ওয়ে কর্পোরেশন (Top Way Corporation)। এবারের মেলায় প্রতিষ্ঠানটির অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশে তৈরি ও বুয়েট পরীক্ষিত (BUET Tested) ‘ম্যানজি’ (Manzi) ব্র্যান্ডের থ্রি-আওয়ার ফায়ার রেটেড ডোর, যাতে রয়েছে এক বছরের ওয়ারেন্টি সুবিধা।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইলেকট্রনিক সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব)-এর আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় টপ ওয়ে কর্পোরেশনের স্টলে প্রদর্শিত পণ্যগুলো দর্শনার্থী ও সংশ্লিষ্ট খাতের পেশাজীবীদের আগ্রহ তৈরি করেছে।

মেলায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে টপ ওয়ে কর্পোরেশনের স্বত্বাধিকারী এস এম মোস্তাফিজুর রহমান বলেন, আগে দেশে মানসম্মত ফায়ার ডোরের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বিদেশ থেকে আমদানি করতে হতো। তবে বর্তমানে বাংলাদেশেই উন্নত মানের ফায়ার ডোর তৈরি হচ্ছে। তাদের ম্যানজি ব্র্যান্ডের ফায়ার ডোর বুয়েট পরীক্ষিত এবং এটি তিন ঘণ্টা পর্যন্ত অগ্নিপ্রতিরোধী সক্ষমতাসম্পন্ন।

তিনি বলেন, “আমাদের মূল কথা হচ্ছে—বাংলাদেশের পণ্য কিনি, দেশের টাকা দেশে রাখি। আমরা চাই দেশের মানুষ দেশীয় প্রতিষ্ঠানের তৈরি মানসম্মত পণ্য ব্যবহার করুক। পণ্য বিক্রির পাশাপাশি গ্রাহকদের উন্নত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ারিং টিম রয়েছে, যারা গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী সেবা ও কারিগরি সহায়তা দিয়ে থাকে।”

ফায়ার ডোরের পাশাপাশি টপ ওয়ে কর্পোরেশন ফায়ার হাইড্রেন্ট সিস্টেমের বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করে থাকে। এসব পণ্যের মধ্যে রয়েছে গেট ভালভ, নন-রিটার্ন ভালভ, ওয়াই-স্ট্রেইনার, প্রেসার গেজ, এমএস পাইপ, জিআই পাইপ ও জিআই ফিটিংস। এ ছাড়া বিভিন্ন বাজেট ও চাহিদা অনুযায়ী স্মোক ডিটেকশন সিস্টেমের একাধিক ভ্যারিয়েন্টও প্রতিষ্ঠানটির কাছে পাওয়া যায়।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জানান, আবাসন, শিল্প ও বাণিজ্যিক খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যক্তিগতভাবে বহুতল ভবন নির্মাণকারীরাও তাদের পণ্যের গ্রাহক। অ্যাসেট (Asset) ও রূপায়ণ (Rupayan)-এর মতো প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তাদের। গ্রাহকদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহের পাশাপাশি অগ্নিনিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

নিজের উদ্যোক্তা হয়ে ওঠার গল্প তুলে ধরে এস এম মোস্তাফিজুর রহমান বলেন, পাওয়ার বিষয়ে ডিপ্লোমা এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি সম্পন্ন করার পর তিনি সাইট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মজীবন শুরু করেন। কাজের অভিজ্ঞতা, শেখার আগ্রহ ও সংশ্লিষ্টদের সহযোগিতায় ধীরে ধীরে গড়ে তোলেন টপ ওয়ে কর্পোরেশন। বর্তমানে প্রতিষ্ঠানটি দেশের অগ্নিনিরাপত্তা সরঞ্জাম সরবরাহ খাতে নিজেদের একটি অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে।

দীর্ঘ দুই বছর পর আয়োজিত এবারের এক্সপোতে দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, নতুন প্রকল্পের উদ্যোক্তা, কনসালট্যান্ট ও বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা মেলায় এসে তাদের পণ্য ও প্রযুক্তি সম্পর্কে জানতে আগ্রহ দেখিয়েছেন। বিশেষ করে নতুন প্রকল্পের কাজ শুরু করতে যাওয়া গ্রাহকদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া গেছে।
বিদেশি দর্শনার্থীদের প্রতিক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, একসময় অনেকের ধারণা ছিল, উন্নতমানের পণ্য মানেই বিদেশি পণ্য। কিন্তু এখন বাংলাদেশেও মানসম্মত ও আধুনিক প্রযুক্তির পণ্য তৈরি হচ্ছে। মেলায় বিদেশি অতিথিরাও দেশীয় পণ্যের এই অগ্রগতি সম্পর্কে জানতে পারছেন।
তিনি আরও বলেন, শুধু পণ্য কেনার জন্য নয়, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ধারণা নিতে এবং ভবন নির্মাণের বিভিন্ন পর্যায়ে কোন ধরনের নিরাপত্তা সরঞ্জাম প্রয়োজন, তা জানতে আগ্রহীদের টপ ওয়ে কর্পোরেশনের শোরুমে আসার আহ্বান জানান।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930