• ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ফায়ার সেফটি এক্সপোতে গ্রাসহপার গ্রুপের প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৬
ফায়ার সেফটি এক্সপোতে গ্রাসহপার গ্রুপের প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নিরাপত্তা প্রযুক্তি ও অগ্নিনিরাপত্তা পণ্যের প্রদর্শনীতে আগ্রহী অতিথিরা

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘১০ম আন্তর্জাতিক ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো ২০২৬’। প্রদর্শনীর উদ্বোধনী দিনে গ্রাসহপার গ্রুপের (Grasshopper Group) প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব নজরুল ইসলাম খান।

প্যাভিলিয়ন পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরিন জুনাইদ, এসইউপি; বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম এবং ইলেকট্রনিক সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইসাব) সভাপতি স্কোয়াড্রন লিডার মো. দিদারুল ইসলাম (অব.)সহ আমন্ত্রিত অতিথিরা।

এ সময় গ্রাসহপার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহমুদুর রশীদ অতিথিদের স্বাগত জানান। তিনি প্রতিষ্ঠানের আধুনিক অগ্নিনিরাপত্তা, সুরক্ষা প্রযুক্তি এবং সংশ্লিষ্ট বিভিন্ন পণ্য ও সেবা সম্পর্কে তাঁদের বিস্তারিত ধারণা দেন। প্রদর্শিত প্রযুক্তি ও প্রতিষ্ঠানের উদ্যোগ সম্পর্কে অতিথিরা আগ্রহ প্রকাশ করেন এবং প্রশংসা করেন।

দেশে অগ্নিনিরাপত্তা ও আধুনিক সুরক্ষা ব্যবস্থাপনার গুরুত্ব ক্রমেই বাড়ছে। এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নতুন প্রযুক্তি, উদ্ভাবনী পণ্য ও সেবা তুলে ধরার পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উল্লেখ্য, ২৬ থেকে ২৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত আয়োজিত এ প্রদর্শনী প্রতিদিন রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। অগ্নিনিরাপত্তা ও আধুনিক সুরক্ষা প্রযুক্তি সম্পর্কে জানতে আগ্রহীদের গ্রাসহপার গ্রুপের প্যাভিলিয়ন পরিদর্শনের আমন্ত্রণ জানানো হয়েছে।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930