• ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আন্তর্জাতিক প্রদর্শনী ‘ইনটেক্স এক্সপো’-তে ওয়াইজ কর্পোরেশনের সেবা ও প্রযুক্তিগত উদ্ভাবনের প্রদর্শনী

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২২, ২০২৬
আন্তর্জাতিক প্রদর্শনী ‘ইনটেক্স এক্সপো’-তে ওয়াইজ কর্পোরেশনের সেবা ও প্রযুক্তিগত উদ্ভাবনের প্রদর্শনী

রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে অনুষ্ঠিত আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘ইনটেক্স এক্সপো’ (Intex Expo)-তে অংশগ্রহণ করেছে দেশের স্বনামধন্য ব্যবসায়িক পরামর্শক ও প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান ওয়াইজ কর্পোরেশন (Wise Corporation)। প্রদর্শনীতে প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন প্রতিষ্ঠানটির বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড কমার্শিয়াল ম্যানেজার লাবনী নেওয়াজ।

সাক্ষাৎকারে লাবনী নেওয়াজ জানান, ওয়াইজ কর্পোরেশন মূলত নতুন ও প্রতিষ্ঠিত উদ্যোক্তাদের জন্য পূর্ণাঙ্গ বিজনেস কনসালটেন্সি এবং কর্পোরেট সল্যুশন প্রদান করে থাকে। প্রতিষ্ঠানটির সেবাসমূহের মধ্যে রয়েছে—প্রজেক্ট প্রোফাইল ও কোম্পানি প্রোফাইল তৈরি, মার্কেট স্টাডি, ফিজিবিলিটি অ্যানালাইসিস, ফাইনান্সিয়াল অ্যানালাইসিস, ফান্ড ম্যানেজমেন্ট এবং পূর্ণাঙ্গ বিজনেস প্ল্যান প্রণয়ন। সিনিয়র ও অভিজ্ঞ কনসালটেন্টদের মাধ্যমে প্রতিষ্ঠানটি নতুন উদ্যোক্তাদের ব্যবসা শুরু করা থেকে শুরু করে সম্প্রসারণ পর্যন্ত পূর্ণাঙ্গ গাইডলাইন ও সেটআপ দিয়ে থাকে।

ব্যবসায়িক পরামর্শের পাশাপাশি প্রযুক্তিনির্ভর সেবা প্রদানের বিষয়ে তিনি উল্লেখ করেন, ওয়াইজ কর্পোরেশনের একটি সিস্টার কনসার্ন রয়েছে, যার মাধ্যমে সব ধরনের কর্পোরেট সেক্টরের জন্য কাস্টমাইজড সফটওয়্যার ও পূর্ণাঙ্গ ইআরপি (ERP) সফটওয়্যার প্যাকেজ তৈরি ও সরবরাহ করা হচ্ছে।
লাবনী নেওয়াজ আরও জানান, ওয়াইজ কর্পোরেশন ইতোমধ্যে ৩০০-এর বেশি প্রতিষ্ঠানের সাথে সফলভাবে কাজ করেছে। এর মধ্যে ফার্মাসিউটিক্যালস, অ্যাগ্রো, গার্মেন্টস, শিপিং লাইন এবং স্বাস্থ্যখাতসহ বিভিন্ন সেক্টরের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান রয়েছে—যার মধ্যে ল্যাবএইড, গ্রিন লাইফ হসপিটাল এবং বসুন্ধরা গ্রুপের মতো স্বনামধন্য প্রতিষ্ঠান উল্লেখযোগ্য। বর্তমানে বড় প্রতিষ্ঠানের পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা প্রসারেও প্রয়োজনীয় সেবা ও সহায়তা প্রদান করছে প্রতিষ্ঠানটি।

প্রদর্শনীতে দেশি-বিদেশি দর্শনার্থী ও ব্যবসায়ীদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে উল্লেখ করে তিনি জানান, আগ্রহী দর্শনার্থী ও ক্লায়েন্টদের কার্ড সংগ্রহ, ব্রোশিওর প্রদান এবং নিয়মিত ফলোআপের মাধ্যমে সংযুক্ত রাখা হচ্ছে। মেলা পরবর্তী সময়েও আগ্রহী উদ্যোক্তা ও প্রতিষ্ঠানগুলো সরাসরি অফিসে এসে কিংবা ওয়াইজ কর্পোরেশনের দক্ষ টিমের মাধ্যমে ক্লায়েন্ট অফিসে গিয়ে মিটিংয়ের মাধ্যমে সেবা গ্রহণ করতে পারবেন।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930