বিদ্যুৎ বিভাগ এবং ইডকল (IDCOL)-এর যৌথ আয়োজনে ৩ ও ৪ নভেম্বর ২০২৬ রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে। ‘বাংলা সোলার এক্সপো ২০২৬’। প্রদর্শনীতে অংশ নিয়ে দেশের শিল্প খাতের পাশাপাশি বাসা-বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ বা সোলার সিস্টেম স্থাপনের মাধ্যমে সোলার বিপ্লব ঘটানোর আশাবাদ ব্যক্ত করেছে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ‘সোলারিক’ (Solaric)।
সোলারিক-এর ডিরেক্টর প্রকৌশলী নাসরিন আকতার জানান, বর্তমান সরকারের “প্রত্যেক ছাদে সোলার” উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করে কাজ করছে তাদের প্রতিষ্ঠান। দেশের শিল্প খাতের রুফটপ সোলারে ইতিপূর্বে বৈপ্লবিক পরিবর্তন আনা সোলারিক এখন বাসা-বাড়ি ও আশেপাশের খালি জায়গায় সোলার প্যানেল স্থাপনে সরকারের পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে প্রস্তুত।
এক সাক্ষাৎকারে প্রকৌশলী নাসরিন আকতার বলেন, “সৌরবিদ্যুতের জন্য এখনই একদম উপযুক্ত সময়। গত ৬-৭ বছরে সোলার থেকে বিদ্যুৎ উৎপাদন ও ওপেক্স (OPEX) মডেলের সফল প্রয়োগের মাধ্যমে আমরা ট্র্যাক রেকর্ড তৈরি করেছি। ২০১৯ সালে আমরা বাংলাদেশে প্রথম ওপেক্স মডেল চালু করি এবং এই খাতে বৈদেশী বিনিয়োগ আনার অভিজ্ঞতাও আমাদের রয়েছে। বিদ্যুৎ বিভাগের স্বতঃস্ফূর্ত সমন্বয়ের মাধ্যমে দ্রুতই জাতীয় বিদ্যুৎ সংকট নিরসনে সোলার বড় ভূমিকা রাখবে।”
গ্রাহকদের আস্থা ও সেবার মান নিয়ে তিনি আরও উল্লেখ করেন, ২০০৯ সালে যাত্রা শুরু করা সোলারিক মানসম্মত কাজ (Quality) ও বিক্রয়োত্তর সেবাকে সর্বোচ্চ প্রাধান্য দেয়। বর্তমানে ১০০ জনেরও বেশি প্রকৌশলী সম্বলিত সেবাদানকারী টিম এবং দেশের ১৭টি স্থানে সার্ভিস স্টেশন নিয়ে সোলারিক গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে।
বিদ্যুৎ সংকট মোকাবেলায় ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।