সোলার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপোতে আধুনিক প্রযুক্তি নিয়ে নজর কেড়েছে অরবিড গ্রিন এনার্জি লিমিটেড
সোলার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপোতে আধুনিক প্রযুক্তি নিয়ে নজর কেড়েছে অরবিড গ্রিন এনার্জি লিমিটেড
নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৬
বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আধুনিক সোলার প্রযুক্তি ও নির্ভরযোগ্য জ্বালানি সমাধান নিয়ে কাজ করছে অরবিড গ্রিন এনার্জি লিমিটেড (Orbed Green Energy Limited)। এরই ধারাবাহিকতায় সম্প্রতি রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত ২৩তম সোলার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬-এ নিজেদের পণ্য ও সোলার প্রযুক্তি প্রদর্শন করেছে প্রতিষ্ঠানটি।
প্রদর্শনীতে অরবিড গ্রিন এনার্জি লিমিটেডের প্যাভিলিয়নে শিল্পকারখানার মালিক, প্রকৌশলী, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের ব্যাপক আগ্রহ দেখা যায়। আধুনিক সোলার সলিউশন ও প্রযুক্তির কারণে প্রদর্শনীতে আগত দর্শনার্থীদের বিশেষ নজর কাড়ে প্রতিষ্ঠানটির প্যাভিলিয়ন। শনিবার (১৪ নভেম্বর) প্রদর্শনী চলাকালে প্রতিষ্ঠানের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন।আগে বাংলাদেশে সোলার স্থাপন কিছুটা ব্যয়বহুল হলেও বর্তমানে সরকারের আন্তরিক উদ্যোগ এবং ১ শতাংশ (১%) আমদানি শুল্ক নির্ধারণের ফলে সোলার পণ্যের দাম সাধারণ মানুষের নাগালে চলে এসেছে বলে জানান অরবিড গ্রিন এনার্জি লিমিটেডের ডিরেক্টর (অপারেশন) ফরহাদুল ওসমানী। তিনি প্রতিষ্ঠানের চলমান সোলার প্রকল্প, আন্তর্জাতিক অংশীদারত্ব এবং সম্প্রতি ঢাকার শেরাটন হোটেলে স্বাক্ষরিত চুক্তির বিষয়টি তুলে ধরেন। তাঁর বক্তব্যে এ চুক্তিকে প্রতিষ্ঠানের কার্যক্রম সম্প্রসারণ ও নতুন সম্ভাবনা তৈরির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়। উল্লেখ্য, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের অংশ হিসেবে বৈশ্বিক সোলার প্রযুক্তি প্রতিষ্ঠান গোকিন সোলারের (Gokin Solar) সঙ্গে সম্প্রতি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে অরবিড গ্রিন এনার্জি লিমিটেড। ঢাকার শেরাটন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে বাংলাদেশে উন্নত সোলার প্রযুক্তি ও নির্ভরযোগ্য পণ্য সরবরাহের নতুন সুযোগ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলমের নেতৃত্বে অরবিড গ্রিন এনার্জি লিমিটেড দেশের সোলার খাতে প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণে কাজ করছে। আবাসিক, বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানের জন্য কনসালটেন্সি, সিস্টেম ডিজাইন, ইঞ্জিনিয়ারিং, ইনস্টলেশন, কমিশনিং, রক্ষণাবেক্ষণ ও এনার্জি অপ্টিমাইজেশনসহ শুরু থেকে শেষ পর্যন্ত সমন্বিত সোলার সেবা দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। পাশাপাশি শিল্পকারখানার ছাদে রুফটপ সোলার সিস্টেম স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ ব্যয় কমানো, কার্বন নিঃসরণ হ্রাস এবং পরিবেশবান্ধব ‘গ্রিন ফ্যাক্টরি’ গড়ে তুলতে সহায়তা করাই তাদের অন্যতম প্রধান লক্ষ্য।
আন্তর্জাতিক মানের সোলার পণ্য আমদানি ও বিতরণের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি হুয়াওয়ে, জিংকো সোলার, লঙ্গি সোলার, জেএ সোলার, ডেইয়ে, সোলিস ও ট্রিনা সোলারের মতো শীর্ষস্থানীয় বিশ্বমানের ব্র্যান্ডের সঙ্গে কাজ করছে। পণ্যের গুণগত মান, নির্ভরযোগ্যতা, প্রতিযোগিতামূলক মূল্য এবং বিক্রয়োত্তর কারিগরি সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিজস্ব গুদাম থেকে দেশের ৬৪ জেলায় পণ্য সরবরাহ করছে অরবিড গ্রিন এনার্জি। এ ছাড়া সোলার স্ট্রিট লাইট ও সোলার ওয়াটার পাম্পের মতো আধুনিক প্রযুক্তিসেবাও প্রদান করছে তারা।
ইন্টিগ্রিটি, কোয়ালিটি, ইনোভেশন, কাস্টমার ফোকাস ও সাসটেইনেবিলিটি—এই পাঁচটি মূলনীতি ধারণ করে ‘Powering a Greener Tomorrow’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে টেকসই অবদান রাখতে কাজ করে যাচ্ছে অরবিড গ্রিন এনার্জি লিমিটেড।