• ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিশ্বমঞ্চে বাংলাদেশের তৈরি পোশাক খাতের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে টাইম ম্যাগাজিনের সাথে বিকেএমইএ-র বৈঠক

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২, ২০২৬
বিশ্বমঞ্চে বাংলাদেশের তৈরি পোশাক খাতের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে টাইম ম্যাগাজিনের সাথে বিকেএমইএ-র বৈঠক

​আজ (১লা অক্টোবর) বিকেএমইএ (BKMEA) সভাপতি মোহাম্মদ হাতেম-এর নেতৃত্বে আন্তর্জাতিক সাময়িকী টাইম (TIME) ম্যাগাজিন-এর এডিটর-অ্যাট-লার্জ চার্লি ক্যাম্পবেল-এর সাথে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​বৈঠকে বিশ্বব্যাপী পাঠকদের কাছে বাংলাদেশের তৈরি পোশাক খাতের টেকসই অগ্রগতি, পরিবেশবান্ধব গ্রিন ফ্যাক্টরির ভূমিকা এবং ইতিবাচক অর্জনসমূহ তুলে ধরার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন বিকেএমইএ-র নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, পরিচালক সালাউদ্দিন আহমেদ এবং বায়লা (BAYLA)-র ১ম সহ-সভাপতি হাসিন আরমান (অয়ন)।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31