আজ (১লা অক্টোবর) বিকেএমইএ (BKMEA) সভাপতি মোহাম্মদ হাতেম-এর নেতৃত্বে আন্তর্জাতিক সাময়িকী টাইম (TIME) ম্যাগাজিন-এর এডিটর-অ্যাট-লার্জ চার্লি ক্যাম্পবেল-এর সাথে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিশ্বব্যাপী পাঠকদের কাছে বাংলাদেশের তৈরি পোশাক খাতের টেকসই অগ্রগতি, পরিবেশবান্ধব গ্রিন ফ্যাক্টরির ভূমিকা এবং ইতিবাচক অর্জনসমূহ তুলে ধরার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন বিকেএমইএ-র নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, পরিচালক সালাউদ্দিন আহমেদ এবং বায়লা (BAYLA)-র ১ম সহ-সভাপতি হাসিন আরমান (অয়ন)।