• ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিকেএমইএ’র অংশগ্রহণে টেক্সটাইল ফোকাস-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাসটেইনেবল বিজনেস কানেক্ট-এর উদ্বোধন

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২৬
বিকেএমইএ’র অংশগ্রহণে টেক্সটাইল ফোকাস-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাসটেইনেবল বিজনেস কানেক্ট-এর উদ্বোধন

টেক্সটাইল ফোকাস-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী এবং সাসটেইনেবল বিজনেস কানেক্ট (SBC)-এর গ্র্যান্ড লঞ্চিং উপলক্ষে ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ঢাকার র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের বলরুমে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

বিকেএমইএ-এর পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি মোহাম্মদ হাতেম, নির্বাহী সভাপতি ফজলে শামিম এহসান, সহ-সভাপতি মো. শামসুজ্জামান, সহ-সভাপতি ফকির কামরুজ্জামান নাহিদ, পরিচালক ইঞ্জি. ইমরান কাদের তুর্য, র্পরিচালক মিনহাজুল হক এবং পরিচালক ইঞ্জি. মো. বেলায়েত হোসেন রিপন।

অনুষ্ঠানে বাংলাদেশের টেক্সটাইল ও অ্যাপারেল শিল্পের অংশীজনদের মধ্যে সহযোগিতা ও পারস্পরিক সংযোগ বৃদ্ধি, টেকসই ব্যবসায়িক চর্চা এবং উদ্ভাবনকে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। সাসটেইনেবল বিজনেস কানেক্ট (SBC) টেকসই ব্যবসা ও সোর্সিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট বৈশ্বিক অংশীজনদের একটি অভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে।

গত এক দশকে টেক্সটাইল ফোকাস বাংলাদেশের টেক্সটাইল ও অ্যাপারেল শিল্পের বিভিন্ন উদ্যোগ, উদ্ভাবন ও গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার পাশাপাশি শিল্পের অংশীজনদের মধ্যে সংযোগ ও সহযোগিতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বিকেএমইএ-এর পক্ষ থেকে টেক্সটাইল ফোকাস-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং সাসটেইনেবল বিজনেস কানেক্ট-এর সফল ও সমৃদ্ধ যাত্রা কামনা করছি।