• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সিলেট রেঞ্জ ডিআইজি মহোদয়ের সঙ্গে নবনিযুক্ত এসএমপি পুলিশ কমিশনারের সৌজন্য সাক্ষাৎ:

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ৩, ২০২৬
সিলেট রেঞ্জ ডিআইজি মহোদয়ের সঙ্গে নবনিযুক্ত এসএমপি পুলিশ কমিশনারের সৌজন্য সাক্ষাৎ:

অদ্য সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নবনিযুক্ত সম্মানিত পুলিশ কমিশনার জনাব সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবা মহোদয় সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে ডিআইজি মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি মহোদয় নবনিযুক্ত পুলিশ কমিশনারকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং শুভেচ্ছা স্মারক উপহার প্রদান করেন।

এ সময় পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সিলেট অঞ্চলের আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং পুলিশি সেবার মান আরও উন্নয়নে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদারের বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031