অদ্য সোমবার নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে, পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজনকৃত নোয়াখালী জেলায় বিদ্যমান পদোন্নতিযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে কনস্টেবল পদ হতে সুফি আহমেদ এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র্যাংক ব্যাজ পড়িয়ে দেন নোয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব টি, এম, মোশাররফ হোসেন মহোদয়।
র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান শেষে মাননীয় পুলিশ সুপার মহোদয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে সর্বোচ্চ সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নোয়াখালী।