• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কক্সবাজার বিমানবন্দর ও রেলওয়ে স্টেশনে স্থাপিত ফ্রি ওয়াইফাই সেবা পরিদর্শন করলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১২, ২০২৬
কক্সবাজার বিমানবন্দর ও রেলওয়ে স্টেশনে স্থাপিত ফ্রি ওয়াইফাই সেবা পরিদর্শন করলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী


ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম রবিবার ১১ এপ্রিল কক্সবাজার বিমানবন্দর ও রেলওয়ে স্টেশনে স্থাপিত ফ্রি ওয়াইফাই সেবা পরিদর্শন করেছেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ এসময় উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে মন্ত্রী সেবার গুণগত মান, গতি এবং ব্যবহারকারীদের অভিজ্ঞতা সম্পর্কে খোঁজ নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দেশের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিমানবন্দর, রেলওয়ে স্টেশন এবং ট্রেনে ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়েছে। এর মাধ্যমে দেশি-বিদেশি যাত্রী ও পর্যটকরা সহজে ইন্টারনেট সুবিধা উপভোগ করতে পারবেন।

উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে আমরা সারাদেশে ধাপে ধাপে ফ্রি ওয়াইফাই সেবা সম্প্রসারণ করে চলেছি। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের গুরুত্বপূর্ণ স্থানগুলো—বিশেষ করে রেলওয়ে স্টেশন ও বিমানবন্দরে—ইতোমধ্যে এই সেবা চালু করা হয়েছে।

তিনি আরও বলেন, কক্সবাজার একটি আন্তর্জাতিক পর্যটন নগরী। এখানে প্রতিদিন বিপুল সংখ্যক দেশি-বিদেশি পর্যটক আগমন করেন। তাদের সুবিধা, নিরাপত্তা এবং ডিজিটাল সংযোগ নিশ্চিত করতে আমরা আরও নতুন নতুন পর্যটন স্পটকে ফ্রি ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা নিয়েছি।

ইনশাল্লাহ, পর্যায়ক্রমে কক্সবাজারসহ সারা দেশে এই সেবা আরও বিস্তৃত করা হবে, যাতে সাধারণ মানুষ ও পর্যটকরা সহজেই ডিজিটাল সুবিধা ভোগ করতে পারেন।

পরিদর্শন শেষে মন্ত্রী এবং উপদেষ্টা রেলস্টেশন প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।

পরিদর্শনকালে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির এমডি ড. মুহাম্মদ ইমাদুর রহমান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আসলাম হোসেন, বিটিসিএল এর কর্মকর্তাসহ দপ্তর সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930