• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

নোয়াখালীকে বিভাগের দাবিতে ‘ডেথ অর ডিভিশন’ কর্মসূচি ঘোষণা ও প্রতিবাদী মশাল মিছিল

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ২৮, ২০২৬
নোয়াখালীকে বিভাগের দাবিতে ‘ডেথ অর ডিভিশন’ কর্মসূচি ঘোষণা ও প্রতিবাদী মশাল মিছিল

নোয়াখালী প্রতিনিধি : কুমিল্লার সাইবার হামলার প্রতিবাদে ও নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে “ডেথ অর ডিভিশন” হয়তো বিভাগ নয়তো মৃত্যু কর্মসূচি ঘোষণা, মানববন্ধন সমাবেশ ও প্রতিবাদী মশাল মিছিল করেছে নোয়াখালী জেলাবাসী।

শুক্রবার বাদ মাগরিব নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ ও নোয়াখালী কনটেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশন, সম্মিলিত নোয়াখালীবাসীর আয়োজনে এই মানববন্ধন ও সমাবেশ করা হয়। পরে সন্ধ্যায় জেলা শহর মাইজদীর প্রধান সড়কে একটি প্রতিবাদী মশাল মিছিল করে আন্দোলনকারীরা।

এসময় নোয়াখালীকে নবম প্রশাসনিক বিভাগ বাস্তবায়ন এর দাবি জানিয়ে আগামীর চুড়ান্ত আন্দোলনের অংশ হিসেবে ” ডেথ অর ডিভিশন” হয়তো বিভাগ নয়তো মৃত্যু কর্মসূচি ঘোষণা করেন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ ও নোয়াখালী কনটেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট সাংবাদিক সাইফুর রহমান রাসেল..

এছাড়াও সমাবেশ থেকে নোয়াখালীর কনটেন্ট ক্রিয়েটর এবং নোয়াখালী বিভাগ আন্দোলনকারীদের ফেসবুক আইডি ও পেজে কুমিল্লার সাইবার হামলার প্রতিবাওদ জানানো হয়।

সমাবেশ বক্তব্য রাখেন, নোয়াখালী কনটেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম পাবেল ওরপে সুদি সেলিম, বিভাগ আন্দোলনের নেতা মিজানুর রহমান, নোয়াখালীর কনটেন্ট নির্মাতা আবির তুহিন, বিভাগ আন্দোলনের নেতা সাইফুল ইসলাম রাহাত, খালিদ হাসান মিরাজ, মেহেদী হাসান প্রমূখ।

মানববন্ধন ও সমাবেশে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ, নোয়াখালীর বিভিন্ন উপজেলার কনটেন্ট ক্রিয়েটর বৃন্দ, সাংবাদিক, লেখক, কবি, সাহিত্যক ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।

সন্ধ্যায় শহরের প্রধান সড়কে মশাল মিছিল পদযাত্রার সময় সড়কের দু’পাশে দাঁড়িয়ে মিছিলকারীদের স্বাগত জানান শহরবাসী।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930