• ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১৭, ২০২৬
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী

পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : রাঙামাটি জেলাসহ ৪ কমিটি বিলুপ্ত ঘোষণা

শুক্রবার ১৭ এপ্রিল-২০২৬ ইংরেজি তারিখ সকাল ১০টায় রাঙামাটি শহরের আসামবস্তী পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের নিজস্ব কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন এর সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা ও কেন্দ্রীয় কমিটির সকল সদস্য, জেলা কমিটি, উপজেলা কমিটি, পৌর সভা কমিটি ও আঞ্চলিক কমিটির সমুহের সভাপতি, সাধারণ সম্পাদক ও সংগঠনিক সম্পাদকসহ প্রতি কমিটির নেতৃবৃন্দ উপস্থিত উপস্থিত থেকে তাদের মতামত সভায় উপস্থাপন করেন।আলোচ্য সূচির মধ্যে ১৪৩৩ বাংলা নববর্ষ উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময়, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের সমন্বয় কমিটি গঠন, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের পক্ষ থেকে রাঙামাটিতে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ ও স্থানীয় গণমাধ্যমের সাথে সংগঠনের লক্ষ এবং উদ্দেশ্য নিয়ে মতবিনিময় সভা, সাংগঠনিক তৎপরতা ও সদস্যদের বকেয়া চাঁদা আদায় সংক্রান্ত এবং বিবিধ। ১৪৩৩ বাংলা নববর্ষ উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময়কালিন অংশ গ্রহন করেন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের প্রধান উপদেষ্টা অজিতানন্দন মহাথেরো, কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সহসভাপতি শ্যামল চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক বিপ্লব বড়ুয়া বাপ্পি, রাঙামাটি জেলা কমিটি সাধারণ সম্পাদক অপু বড়ুয়া, অর্থ সম্পাদক ডা. প্রকাশ চৌধুরী বড়ুয়া, কাউখালী (দক্ষীণ) উপজেলা কমিটির সভাপতি জিনপদ বড়ুয়া (কারবারী), কাপ্তাই উপজেলা কমিটির সভাপতি সমর বড়ুয়া, সাধারণ সম্পাদক কাজল বড়ুয়া, সদর উপজেলা কমিটির মাষ্টার পংকজ কুসুম বড়ুয়া, আবু বড়ুয়া, রাঙামাটি পৌরসভা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বড়ুয়া নিখিল, সদস্য শিপু রঞ্জন বড়ুয়া ও বিপ্লব বড়ুয়া। বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের সমন্বয় কমিটি গঠনের লক্ষ্যে উপদেষ্টা অজিতানন্দন মহাথেরো, সাংগঠনিক প্রধান শ্যামল চৌধুরী, রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক অপু বড়ুয়া, রাঙামাটি পৌরসভা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বড়ুয়া নিখিল ও কাপ্তাই উপজেলা কমিটির সভাপতি সমর বড়ুয়াকে দায়িত্ব দেয়া হয়।পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের পক্ষ থেকে আঞ্চলিক পর্যয়ে আগামী ২৯ মে-২০২৬ ইংরেজি তারিখে ১শত জনের অংশ গ্রহনের মাধ্যমে রাঙামাটিতে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ ও স্থানীয় গণমাধ্যমের সাথে সংগঠনের লক্ষ এবং উদ্দেশ্য নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠান সফল করার জন্য সমর বড়ুয়াকে আহবায়ক ও প্রদীপ কুমার বড়ুয়া নিখিলকে সদস্য সচিব করে ০৫সদস্য বিশিষ্ট ১টি আহবায়ক কমিটি গঠন করা হয়।পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বৃহত্তর স্বার্থে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে পূর্বে গঠিত রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত করে অপু বড়ুয়াকে আহবায়ক, সমর বড়ুয়াকে সদস্য সচিব, কাজল বড়ুয়া, ডা. প্রকাশ চৌধুরী বড়ুয়া, প্রদীপ কুমার বড়ুয়া নিখিল, আবু বড়ুয়া, শিপু রঞ্জন বড়ুয়া, বিপ্লব বড়ুয়া ও বিপ্লব বড়ুয়া বাপ্পিকে সদস্য করে ০৯ সদস্য বিশিষ্ট রাঙামাটি জেলা আহবায়ক কমিটি, কাউখালী (দক্ষিণ) ও কাউখালী (উত্তর) উপজেলা কমিটি বিলুপ্ত করে জিনপদ বড়ুয়া (কারবারী)কে আহবায়ক করে ০৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি, রাঙামাটি সদর উপজেলা কমিটি বিলুপ্ত করে ডা. প্রকাশ চৌধুরী বড়ুয়াকে আহবায়ক ও আবু বড়ুয়াকে সদস্য সচিব করে ০৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি, রাঙামাটি পৌরসভা কমিটি বিলুপ্ত করে প্রদীপ কুমার বড়ুয়া নিখিলকে আহবায়ক ও শিপু রঞ্জন বড়ুয়াকে সদস্য সচিব করে ০৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।কেন্দ্রীয় কমিটি আরো গতিশীল করার লক্ষে বর্তমান সাধারণ সম্পাদক মাষ্টার প্রকাশ বড়ুয়াকে অব্যহতি দিয়ে তার স্থানে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি শ্যামল চৌধুরীকে সহসভাপতি পদ থেকে অব্যহতি দিয়ে তাহাকে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এর দায়িত্ব দেয়া হয়।সেই সাথে মাষ্টার প্রকাশ বড়ুয়াকে কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ও মাষ্টার পংকজ কুসুম বড়ুয়াকে সংগঠনের সহসভাপতি পদে দায়িত্ব দেয়া হয়। পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির অন্য সকল সদস্যদের দায়িত্ব এবং পদ-পদবী অপরিবর্তীত থাকবে। সংগঠনের সাংগঠনিক ও লিগ্যালএইড উপ কমিটিতে কাপ্তাই উপজেলা কমিটির সমর বড়ুয়া, রাঙামাটি পৌরসভা কমিটির প্রদীপ কুমার বড়ুয়া নিখিল ও কাউখালী উপজেলা কমিটির জিনপদ বড়ুয়া (কারবারী)কে সংযুক্ত করার সিদ্ধান্ত সর্বসম্মতি ক্রমে গৃহিত হয়।

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930