উৎসবের জোয়ারে ভাসলো রামারবাগ: পানাম গ্রুপের বার্ষিক উৎসবে ১০ হাজার কর্মীর মিলনমেলা
উৎসবের জোয়ারে ভাসলো রামারবাগ: পানাম গ্রুপের বার্ষিক উৎসবে ১০ হাজার কর্মীর মিলনমেলা
নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৯, ২০২৬
ফতুল্লায় পানাম গ্রুপের বার্ষিক উৎসবে ব্যাংককর্মকর্তা ও বিশিষ্ট অতিথিদের সম্মাননা জ্ঞাপন
বর্ণিল সাজ, আনন্দঘন পরিবেশ আর ১০ হাজার শ্রমিকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নারায়ণগঞ্জের ফতুল্লায় উদযাপিত হলো দেশের শীর্ষস্থানীয় পোশাক শিল্পপ্রতিষ্ঠান পানাম গ্রুপের (Panam Group) ‘বার্ষিক উৎসব ২০২৫’ এবং ‘শুভ নববর্ষ ২০২৬’। রামারবাগের বিশাল চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানটি শ্রমিক-মালিকের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।
পানাম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মেট্রো নিটিং অ্যান্ড ডাইং মিলস লি. (ইউনিট-১) এবং বি-কন নিট ওয়্যার লি. (ইউনিট-১)-এর যৌথ উদ্যোগে এই বিশাল আয়োজন করা হয়। বিগত বছরের সাফল্য উদযাপন এবং নতুন বছরকে নতুন উদ্যমে বরণ করে নেওয়াই ছিল এই উৎসবের মূল লক্ষ্য।
অনুষ্ঠানের শুরুতে পানাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং গুলশান বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের দাতা সদস্য অমল পোদ্দারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কমার্শিয়াল ব্যাংক অব সিলনের শীর্ষ কর্মকর্তাবৃন্দ এবং গুলশান বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অসীম জোয়ার্দার। শুভেচ্ছা বিনিময়ের পর এমডি অমল পোদ্দার এবং ডিরেক্টর অনিক পোদ্দার আগত অতিথিদের (ব্যাংক কর্মকর্তা ও অসীম জোয়ার্দার) উত্তরীয় পরিয়ে দিয়ে বিশেষ সম্মাননা জ্ঞাপন করেন।
সাফল্যের এই মাহেন্দ্রক্ষণে এমডি অমল পোদ্দার বলেন, “আমাদের এই সাফল্যের মূল কারিগর আমাদের নিবেদিতপ্রাণ শ্রমিক-কর্মচারী ভাইয়েরা। ২০২৫ সালের লক্ষ্যমাত্রা অর্জনের পর ২০২৬ সালে আমরা বৈশ্বিক বাজারে পানাম গ্রুপকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। মানসম্মত উৎপাদন এবং কর্মীদের কল্যাণই আমাদের মূল চালিকাশক্তি।”
দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল দেশের স্বনামধন্য শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত ও নৃত্যের তালে কর্মীরা এক আনন্দঘন সময় অতিবাহিত করেন। রঙিন সাজে সজ্জিত মঞ্চ এবং শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো শিল্পাঞ্চলে এক উৎসবমুখর পরিবেশ তৈরি করে।
পানাম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মেট্রো নিটিং অ্যান্ড ডাইং মিলস লি. (ইউনিট-১) এবং বি-কন নিট ওয়্যার লি. (ইউনিট-১)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবে প্রায় ১০ হাজার কর্মকর্তা ও শ্রমিক অংশগ্রহণ করেন। রঙিন সাজে সজ্জিত বিশাল মঞ্চ আর কর্মীদের আনন্দঘন উপস্থিতিতে পুরো এলাকা উৎসবের নগরীতে পরিণত হয়। বিগত বছরের কাজের সাফল্য উদযাপন এবং নতুন বছরকে নতুন উদ্যমে বরণ করে নেওয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানের শুরুতে পানাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং গুলশান বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের দাতা সদস্য অমল পোদ্দার-কে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুলশান বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক
সাফল্যের এই মাহেন্দ্রক্ষণে এমডি অমল পোদ্দার বলেন, “আমাদের এই সাফল্যের মূল কারিগর আমাদের নিবেদিতপ্রাণ শ্রমিক-কর্মচারী ভাইয়েরা। ২০২৫ সালের লক্ষ্যমাত্রা অর্জনের পর ২০২৬ সালে আমরা বৈশ্বিক বাজারে পানাম গ্রুপকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। মানসম্মত উৎপাদন এবং কর্মীদের কল্যাণই আমাদের মূল চালিকাশক্তি।”
দিনভর আনন্দ আয়োজনের প্রধান আকর্ষণ ছিল দেশের খ্যাতনামা শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আয়োজিত র্যাফেল ড্র-এর মাধ্যমে বিজয়ীদের মাঝে রাজকীয় সব পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কারের তালিকা:
কর্মকর্তাদের জন্য: প্রথম পুরস্কার হিসেবে একটি আধুনিক মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার ২৪০ লিটারের ফ্রিজ এবং তৃতীয় পুরস্কার হিসেবে ১৫০ লিটারের ফ্রিজ প্রদান করা হয়।
স্টাফদের জন্য: প্রথম পুরস্কার হিসেবে একটি হাই-কনফিগারেশন ল্যাপটপ, দ্বিতীয় পুরস্কার নোট-১৪ প্রো ৫জি স্মার্টফোন এবং তৃতীয় পুরস্কার হিসেবে একটি উন্নতমানের ওয়াশিং মেশিন প্রদান করা হয়।
সাফল্যের এই অগ্রযাত্রায় নিবেদিতপ্রাণ কর্মীদের অবদানের কথা স্মরণ করে ২০২৬ সালে বিশ্ববাজারে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করার অঙ্গীকারের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।