“দেশ, জাতি ও গণমাধ্যমের কল্যাণে” এই স্লোগানকে সামনে রেখে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর ৮ম বর্ষপূর্তি।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪:০০ টায় রাজধানীর ধানমন্ডিস্থ সোবহানবাগের ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা ও মনোজ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. হামিদা খানম, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. এ বি এম ইউনুস, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা এবং সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর প্রতিষ্ঠাতা সভাপতি এস এম সামছুল আলম নিরন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংবাদিক পরিষদের সভাপতি এবং ‘দৈনিক বিপ্লবী জনতা’র সম্পাদক ও প্রকাশক মোঃ গোলাম ফারুক মজনু।
সমগ্র অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ও এসএসপি-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন জুয়েল এবং অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব ও সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আর কে রিপন।
আলোচনা সভায় বক্তারা দেশ, জাতি ও মুক্ত গণমাধ্যমের স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আলোচনা অনুষ্ঠান শেষে এক মনোরম সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।