• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সুপ্রিম কেমির এনজাইমে বিশ্ববাজারের নতুন সম্ভাবনা, আশাবাদী চেয়ারম্যান কাজী মিরাজুজ্জামান

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২৬
সুপ্রিম কেমির এনজাইমে বিশ্ববাজারের নতুন সম্ভাবনা, আশাবাদী চেয়ারম্যান কাজী মিরাজুজ্জামান

২৫তম সেমস টেক্সটাইল প্রদর্শনীতে আন্তর্জাতিক ও দেশীয় ক্রেতাদের নজর কাড়ল ‘সুপ্রিম কেমি ইন্টারন্যাশনাল’

রাজধানীর পূর্বাচলে চার দিনব্যাপী আয়োজিত বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্টস প্রদর্শনী ‘২৫তম টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশন (সেমস-গ্লোবাল)’-এ দেশি-বিদেশি দর্শনার্থী, ক্রেতা ও শিল্পোদ্যোক্তাদের বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে টেক্সটাইল এনজাইম সরবরাহকারী প্রতিষ্ঠান সুপ্রিম কেমি ইন্টারন্যাশনাল লিমিটেড।

প্রদর্শনীর সমাপনী দিনে প্রতিষ্ঠানটির ‘Pioneer in Textile Enzymes’ শীর্ষক স্টলে দেশীয় ক্রেতাদের পাশাপাশি বিভিন্ন দেশের আমদানিকারক, শিল্পপ্রতিনিধি ও উদ্যোক্তাদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। প্রদর্শনীতে টেক্সটাইল প্রক্রিয়াকরণে ব্যবহৃত বিভিন্ন বেসিক ও অক্সিলিয়ারি কেমিক্যালের পাশাপাশি উন্নতমানের এনজাইম ও ডাইস প্রদর্শন করছে প্রতিষ্ঠানটি।

২০০৬ সালে যাত্রা শুরু করা সুপ্রিম কেমি ইন্টারন্যাশনাল প্রায় দুই দশক ধরে টেক্সটাইল এনজাইম খাতে বিশেষায়িত পণ্য, কারিগরি সেবা ও আধুনিক প্রযুক্তি সরবরাহ করে আসছে। প্রতিষ্ঠানটির দাবি, পণ্যের গুণগত মানের ধারাবাহিকতা, দক্ষ কারিগরি সহায়তা এবং সময়মতো সরবরাহ নিশ্চিত করার কারণে দেশের শীর্ষস্থানীয় টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পপ্রতিষ্ঠানগুলোর কাছে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে আস্থার জায়গা তৈরি করেছে।

প্রদর্শনীতে অংশগ্রহণ ও প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে কথা বলতে গিয়ে সুপ্রিম কেমি ইন্টারন্যাশনাল লিমিটেডের কাজী মিরাজুজ্জামান (কাজী মিরাজ) বলেন, “আমরা গত ১০ বছর ধরে সেমসের আন্তর্জাতিক প্রদর্শনীতে নিয়মিত অংশগ্রহণ করছি। ২০০৬ সালে যাত্রা শুরুর পর থেকেই আমরা টেক্সটাইল এনজাইমের মান উন্নয়ন ও নিরবচ্ছিন্ন সরবরাহের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছি। পণ্যের গুণগত মানের ধারাবাহিকতা, দক্ষ কারিগরি সেবা এবং সময়মতো সরবরাহের কারণে দেশের শীর্ষস্থানীয় টেক্সটাইল গ্রুপগুলো দীর্ঘদিন ধরে আমাদের ওপর আস্থা রেখে আসছে।”

তিনি আরও বলেন, “গত বছরের মতো এবারও আমাদের স্টলে ব্যাপক দর্শনার্থীর সমাগম হয়েছে। দেশীয় ক্রেতাদের পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধিরাও আমাদের পণ্য সম্পর্কে আগ্রহ দেখিয়েছেন। অনেক সম্ভাব্য ক্রেতা আমাদের পণ্যের নমুনা ও মূল্য প্রস্তাব সংগ্রহ করেছেন।”

সুপ্রিম কেমি ইন্টারন্যাশনালের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের শীর্ষস্থানীয় টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পপ্রতিষ্ঠানের একটি বড় অংশ প্রতিষ্ঠানটির নিয়মিত গ্রাহক। এর মধ্যে ইসলাম গ্রুপ, ডিবিএল গ্রুপ, ফোর এ গ্রুপ, এডিএস (এনভয়) গ্রুপ, কটন ক্লাব, মন্ডল গ্রুপ ও এপিলিয়ন গ্রুপ উল্লেখযোগ্য।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জানান, দেশের বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও সুপ্রিম কেমির পণ্যের গ্রহণযোগ্যতা ক্রমেই বাড়ছে। এবারের প্রদর্শনীতে পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, তুরস্ক, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডসহ বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিরা প্রতিষ্ঠানটির এনজাইম পণ্যের প্রতি আগ্রহ দেখিয়েছেন।

তিনি জানান, আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে প্রদর্শনীতে সরাসরি যোগাযোগের ফলে নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরি হয়েছে। বিভিন্ন দেশের সম্ভাব্য ক্রেতারা পণ্যের গুণগত মান, ব্যবহার পদ্ধতি, কার্যকারিতা ও মূল্য সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়েছেন।

২৫তম সেমস প্রদর্শনীতে সুপ্রিম কেমি ইন্টারন্যাশনালের বিভিন্ন বিশেষায়িত এনজাইম সিরিজ তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে অ্যাসিড সেলুলেজ, নিউট্রাল সেলুলেজ, অ্যামাইলেজ, ক্যাটালেজ ও পেকটিনেজ এনজাইম।

প্রতিষ্ঠানটির জনপ্রিয় পণ্যগুলোর মধ্যে রয়েছে অ্যাসিড সেলুলেজ লিকুইড এনজাইম, যা সুপ্রিম কেমির অন্যতম প্রধান পণ্য। প্রতিষ্ঠানটির মোট বিক্রয়ের উল্লেখযোগ্য অংশ এই পণ্য থেকে আসে বলে কর্মকর্তারা জানান।

এ ছাড়া নিউট্রাল সেলুলেজ লিকুইড টেক্সটাইল প্রসেসিংয়ে ব্যাপকভাবে ব্যবহৃত ও উচ্চ চাহিদাসম্পন্ন একটি এনজাইম পণ্য। ডেনিম ওয়াশিংয়ের জন্য রয়েছে হাই-কনসেন্ট্রেটেড পাউডার এনজাইম, যা উচ্চমানের কার্যকারিতার জন্য ক্রেতাদের কাছে গুরুত্ব পাচ্ছে।

প্রতিষ্ঠানটির নতুন সংযোজনগুলোর মধ্যে রয়েছে গ্র্যানুলার এনজাইম। ওয়াশিং প্রসেসে ব্যবহারের জন্য তৈরি এ পণ্যটি ইতোমধ্যে ক্রেতাদের মধ্যে আগ্রহ তৈরি করেছে বলে জানিয়েছে সুপ্রিম কেমি।

সুপ্রিম কেমি ইন্টারন্যাশনালের চেয়ারম্যান বলেন, গুণগত মান, গবেষণা ও আধুনিক প্রযুক্তির ধারাবাহিকতা বজায় রেখে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে বাংলাদেশসহ আন্তর্জাতিক টেক্সটাইল শিল্পে আরও কার্যকর ভূমিকা রাখতে চায়।

তিনি বলেন, টেক্সটাইল শিল্পে পরিবেশবান্ধব ও কার্যকর প্রসেসিং প্রযুক্তির চাহিদা দিন দিন বাড়ছে। এই পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে উদ্ভাবনী ও মানসম্মত এনজাইম পণ্য এবং কারিগরি সেবা উন্নয়নে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন, দেশীয় বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও সুপ্রিম কেমি ইন্টারন্যাশনালের পণ্যের পরিধি বাড়বে। একই সঙ্গে আধুনিক প্রযুক্তিনির্ভর ও মানসম্মত এনজাইম পণ্য সরবরাহের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশীয় ও বৈশ্বিক টেক্সটাইল শিল্পের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930