ঢাকায় রাজধানীর আগারগাঁও চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত শনিবার ২৭ ডিসেম্বর ২০২৫ রিহ্যাব মেলায় গ্রিনহাট রিয়েল এস্টেটের ষ্টলে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ রিপন ও চেয়ারম্যান মোঃ সোহাগ হোসাইন এর পিতা ইদ্রিস আলী বেপারী প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।আবাসন খাতে আস্থার সংকট দূর করতে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে গ্রিনহাট রিয়েল এস্টেট কোম্পানি।
তিনি জানান, তার ছেলেরা ব্যবসার মাধ্যমে মানুষের স্বপ্ন পূরণে কাজ করছে। তিনি বলেন, “গ্রাহকদের আমরা যথাসময়ে ফ্ল্যাট বুঝিয়ে দিই, এজন্যই তারা আমাদের প্রতি সন্তুষ্ট। মানুষ এখন সব কিছু যাচাই করে আস্থা অর্জন করতে চায়, প্রতারিত হতে চায় না। গ্রিনহাট আজ একটি স্বনামধন্য কোম্পানি কারণ আমরা কাজের মানের সাথে কখনো আপস করি না।”
ইদ্রিস আলী বেপারী আরও উল্লেখ করেন যে, গ্রিনহাটের সেবায় সন্তুষ্ট হয়ে পুরনো গ্রাহকরাই এখন নতুন গ্রাহক নিয়ে আসছেন। তিনি মনে করেন, মানুষের ভালোবাসা এবং দোয়াই এই প্রতিষ্ঠানের উন্নতির মূল কারণ। মেলায় উপস্থিত দর্শনার্থীরাও তার এই সহজ-সরল এবং জোরালো বক্তব্যের প্রশংসা করেন।